এক্সপ্লোর

East Bengal: সুপার কাপ জিতেই লাল হলুদকে বিদায়, লোনে এফ সি গোয়ায় যাচ্ছেন বোরহা

East Bengal Update: মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বোরহাকে রিলিজ দেওয়ার খবর ঘোষণা করে ইস্টবেঙ্গল এফসি। সম্প্রতি তাদের কলিঙ্গ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোরহা।

কলকাতা: স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরাকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল এফসি। চলতি মরশুমে তিনি ভাল ফর্মে থাকলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই মরশুমের শেষ পর্যন্ত তিনি খেলবেন এফসি গোয়ার হয়ে। সেই দলের আহত মিডফিল্ডার ভিক্টর রড্রিগেজের জায়গায় বোরহাকে নিলেন এফসি গোয়ার নতুন কোচ মানোলো মার্কেজ, অতীতে যাঁর প্রশিক্ষণে হায়দরাবাদ এফসি-র হয়ে খেলেছেন তিনি। অর্থাৎ, আপাতত লোনে গোয়ার দলে যোগ দিচ্ছেন তিনি।

মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বোরহাকে রিলিজ দেওয়ার খবর ঘোষণা করে ইস্টবেঙ্গল এফসি। সম্প্রতি তাদের কলিঙ্গ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোরহা। এই টুর্নামেন্টে একটি গোলে অ্যাসিস্ট করেন ও ফাইনালে একটি পেনাল্টি আদায় করেন তিনি। এ ছাড়া আইএসএলেও এ পর্যন্ত ভাল-মন্দ মেশানো ফর্মে ছিলেন তিনি।

গত বছর মে মাসে হায়দরাবাদ এফসি-র সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় বোরহার। ফলে কোনও ট্রান্সফার ফি ছাড়াই বোরহাকে এক বছরের চুক্তিতে পেয়ে যায় লাল-হলুদ শিবির। ২০২২-২৩ মরশুমে হায়দরাবাদ এফসি-র টানা দ্বিতীয়বার হিরো আইএসএল সেমিফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৩০ বছর বয়সী বোরহার। নিজামের শহরের দলের হয়ে চারটি গোল করেন ও পাঁচটি গোল করান এই স্প্যানিশ তারকা। সব মিলিয়ে ৩২টি গোলের সুযোগও তৈরি করেন তিনি।

গত মরশুমে আইএসএলে ২২টি ম্যাচের পাশাপাশি ডুরান্ড কাপ ও হিরো সুপার কাপেও আরও আটটি ম্যাচ খেলেন তিনি। এই দুই টুর্নামেন্টেও পাঁচ গোল ও ন’টি অ্যাসিস্ট করেন তিনি। যথেষ্ট কার্যকরী মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। শুধু আক্রমণে নয়, প্রয়োজনে তিনি যে রক্ষণাত্মক ভূমিকাতেও সমান তৎপর, তার প্রমাণও দিয়েছেন।

তবে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে সামান্য ফিকে হয়ে যায় তাঁর পারফরম্যান্স। ডুরান্ড কাপ, আইএসএল ও কলিঙ্গ সুপার কাপে সব মিলিয়ে ১৯টি ম্যাচে একটি গোল করেন তিনি। নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে আইেসএলের ম্যাচে একমাত্র গোলটি আসে তাঁর পা থেকে। তবে দলের মাঝমাঠে ও আক্রমণে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেন। অ্যাসিস্ট করেন তিনটি গোলে।

এফসি গোয়া এ বারের আইএসএলে যথেষ্ট ভাল ফর্মে আছে এবং নক আউটে ওঠার লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা। লিগ টেবলে শীর্ষে থাকা কেরালা ব্লাস্টার্সের পরেই রয়েছে তারা। বোরহা যোগ দেওয়ায় তাদের মাঝমাঠ ও আক্রমণ বিভাগ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। আর যেহেতু মানোলো মার্কেজের সঙ্গে অতীতে কাজও করেছেন তিনি, তাই কোচের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তাঁর। আগামী ৬ মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে হয়তো বোরহার মুখোমুখি হবে লাল-হলুদ বাহিনী।                                                    তথ্য সংগ্রহ- আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget