এক্সপ্লোর

Fifa Ranking: ফিফা ক্রমতালিকায় ৯৯ নম্বরে উঠে এলে ভারতীয় ফুটবল দল

Indian Football Team Ranking: ১৯৯৩ সালে ৯৯ নম্বর র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল। ২০১৭ ও ২০১৮ সালে ৯৬ নম্বরে পৌঁছেছিল তাঁরা।

নয়াদিল্লি: ক্রমতালিকায় আরও এগোল ভারতীয় ফুটবল দল। ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়ন হয়েছে এই বছর সুনীল ছেত্রীর দল। এবার তারই পুরস্কার পেল ভারতীয় ফুটবল দল। ক্রমতালিকায় প্রথম একশোর ভেতরে ঢুকে পড়ল তাঁরা। এই মুহূর্তে ভারতের স্থান ৯৯ নম্বরে।

১৯৯৬ সালে ভারতের সেরা র‍্যাঙ্কিং ছিল ৯৪। অর্থাৎ আর মাত্র ৫ ধাপ এগােলেই তা ছুঁয়ে ফেলবে সুনীলের দল। ১৯৯৩ সালে ৯৯ নম্বর র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল। ২০১৭ ও ২০১৮ সালে ৯৬ নম্বরে পৌঁছেছিল তাঁরা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন। এছাড়া ফ্রান্স, ব্রাজিল, ইংল্য়ান্ড ও বেলজিয়াম রয়েছে এর পরের চারটি স্থানে। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান ২০ নম্বরে রয়েছে। ইরান ২২ নম্বরে, অস্ট্রেলিয়া ২৭ নম্বরে ও কোরিয়া ২৮ নম্বরে ও সৌদি আরব ৫৪ নম্বরে রয়েছে। 

সম্প্রতি ভারতীয় ফুটবল দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনায় দেশের ফুটবল মহলে খুশির হাওয়া। গত মঙ্গলবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতকে হারিয়ে ভারতের নবম সাফ খেতাব জয় নিয়ে সামাজিক মাধ্যমে এবং সারা দেশের আনাচে কানাচে চলছে জোর আলোচনা। চলতি বছরে পরপর তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ফুটবলপ্রেমীরা হতাশা কাটিয়ে ফের নড়েচড়ে বসেছেন।

আগামী বছর জানুয়ারিতে ভারত যে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে। তাতে ভাল কিছু দেখার আশায় রয়েছে তারা। ভারতের এই সাম্প্রতিক সফল্যে অবশ্য ফুটবলপ্রেমীদেরও যথেষ্ট অবদান রয়েছে বলেই মনে করেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি মনে করেন, ইম্ফল, ভুবনেশ্বর ও বেঙ্গালুরুতে সমর্থকেরা পাশে না থাকলে এই সাফল্য তাঁরা অর্জন করতে পারতেন না।

ইনস্টাগ্রামে এক বার্তায় সুনীল বলেছেন, “বেঙ্গালুরুর ফুটবলপ্রেমীরা সত্যিই খুব স্পেশাল। আমি সাধারণত সবসময়ই এই কথা বলে থাকি। এই ব্যাপারে আমি নিরপেক্ষ হতে পারি না। কিন্তু এ বার প্রীতম (কোটাল), শুভাশিস (বসু), রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপা, নিখিল পূজারি, আনোয়ার (আলি), আকাশ (মিশ্র) সব্বাই আমার কাছে এসে এই কথাই বলেছে যে, এ বার বেঙ্গালুরুতে এসে ওদের বিশেষ অনুভূতি হয়েছে। আপনারা সত্যিই অসাধারণ”।

ভারত এর আগে আটবার সাফ চ্যাম্পিয়ন হলেও কুয়েতের মতো শক্তিশালী দলকে হারিয়ে কখনও চ্যাম্পিয়ন হয়নি। বাড়তি উল্লাস ও আনন্দ বোধহয় সেই কারণেই। এর আগে ২০১০-এ ফ্রেন্ডলি ম্যাচে ৯-১-এ ভারতকে হারিয়েছিল এই পশ্চিম এশীয় দেশ। তার আগে ১৯৭৮-এর এশিয়ান গেমসে ৬-১-এ জেতে কুয়েত। ৪৬ বছর পর লেবাননকে হারিয়ে ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন সুনীলরা। সেই সব দিনের তুলনায় যে দেশের ফুটবল অনেক এগিয়ে গিয়েছে, তা বুঝতে পেরেই আরও বেশি আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের ফুটবল মহলে। ফুটবলাররাও তাই খুশি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget