এক্সপ্লোর

World Cup: চিলির আর্জি খারিজ, ইকুয়েডরই খেলবে কাতার বিশ্বকাপে

Qatar World Cup: বিশ্বকাপ বাছাইপর্বে সাত নম্বরে থেকে শেষ করেছে চিলি। ভিদালের দেশ সেই সময় অভিযোগ জানিয়েছিল যে ইকুয়েডরের হয়ে খেলা রাইটব্যাক বায়রন দাভিদ কাস্তিয়ো জন্ম ও বয়েসর ভুয়ো প্রমাণপত্র দেখিয়েছেন।

দোহা: গুরুতর অভিযোগ উঠেছিল। নির্বাসনের সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। চিলির অভিযোগ উড়িয়ে দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে অবশ্যই খেলবে ইকুয়েডর। জানিয়ে দেওয়া হল ফিফার তরফে। 

উল্লেখ্য, ইকুয়েডর কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছিল বাছাই পর্ব খেলে। কিন্তু চিলি অভিযোগ আনে, ইকুয়েডরের এক ডিফেন্ডার বয়স ভাঁড়িয়ে খেলেছেন। ভুল জন্মসাল দেখিয়েছিলেন সেই ফুটবলার, এমনও অভিযোগ ওঠে। পাশাপাশি চিলি দাবি জানায়, ইকুয়েডরকে যেন বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়। সেই অভিযোগ তদন্ত করে অবশেষে ফিফা রায় দিল, চিলির অভিযোগ সত্য নয়। ফলে ইকুয়েডরই থাকছে কাতার বিশ্বকাপে।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সাত নম্বরে থেকে শেষ করেছিল চিলি। ভিদালের দেশ সেই সময় অভিযোগ জানিয়েছিল যে ইকুয়েডরের হয়ে খেলা রাইটব্যাক বায়রন দাভিদ কাস্তিয়ো জন্ম ও বয়েসর ভুয়ো প্রমাণপত্র দেখিয়েছেন। তাঁর জন্ম না কি কলম্বিয়ায়। চিলির এই অভিযোগ প্রমাণিত হলে ইকুয়েডরের হয়ে কাস্তিয়ো বাছাইপর্বে যে আট ম্যাচ খেলেছেন, তার সব কটিতেই পয়েন্ট কাটত ফিফা। আর সেই পয়েন্টগুলো প্রতিপক্ষ দল পেয়ে যেত। এর ফলে চিলি আরও বেশি পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে যেতে পারত। তা হয়নি। যদিও ফিফার সিদ্ধান্তে চাপমুক্ত ইকুয়েডর ফুটবল দল। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ইকুয়েডরের প্রতিপক্ষ কাতার, সেনেগাল ও নেদারল্যান্ডস। ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে।

বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস

রিয়াল মাদ্রিদ এই সপ্তাহেই লা লিগায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের। তার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়াসের গোল সেলিব্রেশন। ফুটবলে গোল করার পর খেলোয়াড়দের সেলিব্রেশনের দিকে বরাবরই দর্শকদের নজর কাড়ে। ভিনিসিয়াসেরও গোলের পর নাচের সেলিব্রেশন বেশ প্রসিদ্ধ হয়েছে। সেই নাচকে কেন্দ্র করেই যত কাণ্ড। ভিনিসিয়াসকে বিতর্কিত ভাষায় এই নাচ বন্ধ করতে বলেই চরম বিপাকে স্প্যানিশ এজেন্ট। নেমার অল্প কথার এক ট্যুইটে ভিনিসিয়াসের প্রতি নিজের সমর্থন জানিয়ে লেখেন, 'বাইলা ভিনি জুনিয়ার।' এই পর্তুগিজ শব্দের বাংলা অর্থ হল নাচ। 

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও ভিনিসিয়াসের সমর্থনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ফুটবল হল আনন্দ। ফুটবল হল নাচ। দুর্ভাগ্যবশত যদিও সমাজে এখনও বর্ণবিদ্বেষ রয়েছে, তবে তাতে আমরা নিজেদের হাসিখুশি থাকা থামিয়ে দেব না। বরং এভাবেই আমার প্রতিদিন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের সম্মান পাওয়া ও খুশি থাকার অধিকার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।' 

সেরা শিরোনাম

WPL Auction: নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
Uma Kashvi: মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
মাত্র ১৫ বছর বয়সে খেলবে উইমেন্স প্রিমিয়ার লিগে! নিলামে বিক্রি হতেই হইচই ঊমা কাশভিকে নিয়ে
Avishek On Yuvraj: ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
ছাত্র অভিষেককে ১২ বলে অর্ধশতরানের চ্যালেঞ্জ, মেন্টর যুবরাজকে পাল্টা কী বললেন বাঁহাতি ওপেনার?
Ranji Trophy: ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'
ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget