এক্সপ্লোর

রাত পোহালেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনাল, সেজে উঠেছে যুবভারতী

কলকাতা: রাত পোহালেই যুবভারতীতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল। তার আগে স্টেডিয়ামে ঢোকার রাস্তা সেজে উঠল আলপনায়। চারটি আর্ট কলেজের প্রায় ২৫০ জন পড়ুয়া বৃহস্পতিবার রাতভর ‍আলপনা আঁকার কাজ করেন। প্রায় ৮০০ মিটার রাস্তা জুড়ে আলপনা দেওয়া হয়েছে। আগামীকাল আলপনা আঁকা এই রাস্তার উপর দিয়ে হেঁটেই স্টেডিয়ামে ঢুকবেন ইংল্যান্ড ও স্পেনের ফুটবলাররা। সবুজ গালিচায় বারুদের গন্ধ। যদিও ভারী বুটের শব্দ নেই। কিন্তু রয়েছে ড্রোনের নজরদারি, ভিডিগ্রাফি। আর ভিডিও অ্যানালিসিস। একদিকে, ওয়াইড অ্যাঙ্গল ক্যামেরার ফ্রেম-বন্দি ফুটবলারদের অনুশীলন। আর অন্যদিকে, মাথার উপর অনবরত চক্কর কাটতে থাকা ড্রোন। যুদ্ধের প্রস্তুতিই বটে। মাঠে চলছে ব্রিউস্টার, ফডেনদের অনুশীলন। উপর থেকে সেই অনুশীলনের ছবি ফ্রেমবন্দি অতিকায় ক্যামেরায়। সরাসরি সেই ছবি চলে আসছে দলের সহকারী কোচের ল্যাপটপে। সেখানেই চলছে ভিডিও অ্যানালিসিস। সেই তথ্য তিনি পৌঁছে দিচ্ছেন কোচ স্টিভ কুপারকে। কোনটা ঠিক, কোনটা ভুল, ধরা পড়ছে সেখানেই। আর সেখান থেকেই স্প্যানিশ আর্মাডাকে চূর্ণ করার ব্লু প্রিন্ট ছকছেন থ্রি লায়ন্সের হেডস্যার। অন্যদিকে, স্প্যানিশদের পাল্টা অস্ত্র ড্রোন। মাঠে তিকিতাকার ছন্দ। আর, মাথার উপর ঘুরতে থাকা ড্রোন। অ্যাবেল রুইজদের অনুশীলন সেই ড্রোনের ক্যামেরাবন্দি। কিন্তু কেন? স্প্যানিশ কোচের পাল্টা স্ট্র্যাটেজি। ডিফেন্স ও মিডফিল্ডের মধ্যে সঠিক সমন্বয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই ব্যবস্থা। ফুটবলের পরিভাষায় যাকে বলে শেপ। স্পেন বা ইংল্যান্ড, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি এর আগে এই দু’দলের কারও হাতেই ওঠেনি। তিনবারের রানার্স আপ স্পেনের সামনে ফের সুযোগ। অনূর্ধ্ব-২০-র পর অনূর্ধ্ব-১৭ পর্যায়েও বিশ্বসেরা হওয়ার হাতছানি ইংল্যান্ডের সামনে। শনিবাসরীয় ব্লকবাস্টারে কোন মন্ত্রে জয়? মাঠজুড়ে তিকিতাকার ঢেউ? না কি থ্রি লায়ন্সের গর্জন? জানতে আর একটু অপেক্ষা। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে ও বাইরে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগেই খুলে দেওয়া হতে পারে স্টেডিয়ামের গেট। জলের পাউচ নিয়ে গ্যালারিতে যাওয়া যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
Sir Garfield Sobers: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
Damayanti Sen Missing: শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget