এক্সপ্লোর

FIFA WC 2022: সৌদির বিরুদ্ধে হেরে বিদায়ের আশঙ্কা, কোন পথে ফাইনালে পৌঁছলেন মেসিরা?

Argentina football Team: ২০১০ সালে প্রথম দল হিসাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরেও খেতাব জিতেছিল স্পেন। আর্জেন্তিনাও সেই একই কৃতিত্ব গড়তে পারেষ

দোহা: ২০১৪ সালের জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল হজম করে আর্জেন্তিনার (Argentina football Team) বিশ্বজয়ের (FIFA WC 2022) স্বপ্নপূরণ হয়নি। তবে নিজের শেষ বিশ্বকাপে অধরা খেতাব জয়ের হাতছানি রয়েছে লিওনেল মেসির (Lionel Messi) সামনে। রবিবার, ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হচ্ছে লা আলবিসেলেস্তে। অথচ একসময় আর্জেন্তিনা কার্যত বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে বসেছিল। 

গ্রুপ পর্ব

ব়্যাঙ্কিং অনুযায়ী এই বিশ্বকাপের সবথেকে পিছিয়ে থাকা দল সৌদি আরবের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্তিনা। লিওনেল মেসি যখন পেনাল্টি থেকে ম্যাচে দলকে এগিয়ে দেন, তখন খুব কম সৌদি সমর্থকই হয়তো জয়ের আশা রেখেছিলেন। কিন্তু সকলকে চমকে দিয়ে সালেহ আলশেরি ও সালেম আল ডসারি অল্প সময়ের ব্যবধানেই দুই গোল করে ম্যাচের রঙ সম্পূর্ণ বদলে দেন। শেষমেশ ২-১ গোলে জয় পায় সৌদি। বিশেষজ্ঞরা এটিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের অন্যতম বড় অঘটনই মনে করছেন।

এই হারের পর মেক্সিকোর বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন মেসিরা। প্রথমার্ধে মেক্সিকোই তুলনামূলক গোলের বড় সুযোগগুলি তৈরি করে। এই ম্যাচে হারলেই মেসিদের বিশ্বকাপর অভিযান শেষ হয়ে যেত। ঠিক এমন সময়েই জ্বলে উঠেন দলের অধিনায়ক মেসি। ৬৪ মিনিটের মাথায় এক বিশ্বমানের গোলে আর্জেন্তিনাকে ম্যাচে এগিয়ে দেন তিনি। ৮৭ মিনিটে আরেকটি চোখধাঁধানো গোল করেন এনজো ফার্নান্ডেজ। ২-০ ম্যাচ জেতে আর্জেন্তিনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে মেসি পেনাল্টি মিস করেন বটে, তবে অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে আবারও ২-০ স্কোরলাইনে ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছয় আর্জেন্তিনা।

প্রি-কোয়ার্টার ফাইনাল 

প্রি-কোয়ার্টার ফাইনালে মেসিরা সকারুজের মুখোমুখি হন। খাতায় কলমে অস্ট্রেলিয়া ও আর্জেন্তিনার মধ্যে বিরাট পার্থক্য থাকলেও, ম্যাচে কিন্তু স্রেফ নিজেদের হার না মানা মানসিকতা ও অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে অজিরা শেষ পর্যন্ত লড়াই চালান। এই ম্যাচেও মেসির পাশাপাশি গোল পান আলভারেজ। অজিরা এক গোল করে ম্যাচে ফিরে আসেন। ম্যাচের শেষ মুহূর্তে এমি মার্তিনেজ গারাঙ কুয়লের শট দারুণ তৎপরতা দেখিয়ে গোল থেকে খানিকটা এগিয়ে এসেই বাঁচিয়ে দেন। ২-১ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় আর্জেন্তিনা।

কোয়ার্টার ফাইনাল   

আর্জেন্তিনা ও নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সম্ভবত এই বিশ্বকাপের সেরা ম্যাচ। ম্যাচে আকর্ষণীয় ফুটবল, খেলোয়াড়ের মধ্যে মতবিরোধ, শেষ মুহূর্তে নাটকীয় গোল, কোনওকিছুরই অভাব ছিল না। মোলিনা ও মেসি নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলকে ২-০ এগিয়ে দেন। যখন মনে হচ্ছিল আর্জেন্তিনার সেমিফাইনালে পৌঁছনো কার্যত নিশ্চিত, ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পরিবর্ত হিসাবে মাঠে নামা ডাচ স্ট্রাইকার ওয়েগহোর্স্ট জোড়া গোল করেন। ম্যাচ অতিরিক্ত সময়ের পর পেনাল্টিতে গড়ায়। এমি মার্তিনেজ পেনাল্টিতে নায়কোচিত পারফরম্যান্সে দুইটি শট বাঁচিয়ে দলকে সেমিফাইনালে পৌঁছে দেন।

সেমিফাইনাল

সেমিতে গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্তিনা। গোটা টুর্নামেন্ট জুড়েই লুকা মদ্রিচের ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার দুর্দান্ত ক্ষমতা ও জমাট রক্ষণে ভর করে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া। বিগত দুই ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে একাধিক শট রুখে দিয়ে রাতারাতি ক্রোয়শিয়ার জাতীয় নায়ক হয়ে যাওয়া লিভাকোভিচের বিরুদ্ধে গোল দেওয়াটা মোটেই সহজ ছিল না। তবে এই ম্যাচে চোখধাঁধানো ফুটবলে মদ্রিচদের কার্যত দাঁড়াতেই দেয়নি আর্জেন্তিনা। ৩-০ গোলে ম্যাচ জেতে লাতিন আমেরিকার দল। লিওনেল মেসি পেনাল্টি থেকে প্রথমে আর্জেন্তিনাকে এগিয়ে দেন। এরপর মেসির এক বিশ্বমানের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। তৃতীয় গোলটিও আর্জেন্তিনার নয় নম্বর জার্সিধারীর বুট থেকেই আসে।

এবার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্তিনা। ফাইনালেও মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় আর্জেন্তাইন সমর্থকরা। 

আরও পড়ুন: ফাইনালে মেসির আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স, সতীর্থদের আগাম সতর্কবার্তা দিলেন গ্রিজম্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget