এক্সপ্লোর

FIFA WC 2022: ফাইনালে মেসির আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স, সতীর্থদের আগাম সতর্কবার্তা দিলেন গ্রিজম্যান

Antoine Griezmann: মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে গোল না পেলেও, আঁতোয়াঁ গ্রিজম্যানকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

দোহা: দুই দশক আগে শেষবার তারকাখচিত ব্রাজিলিয়ান দল পরপর দুই বিশ্বকাপের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেছিল। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সও সেই কৃতিত্বই গড়ল। সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট বুক করেন কিলিয়ান এমবাপেরা। আগামী ১৮ তারিখ, রবিবার লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তাইন দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারলেই টানা দ্বিতীয়বার বিশ্বজয় করবে ফ্রান্স। তবে দুরন্ত ছন্দে থাকা মেসি কিন্তু সমস্ত হিসেব নিকেশ একাই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।

গ্রিজম্যানের সতর্কবার্তা

মেসির দক্ষতা কারুরই অজানা নয়। তাই ফাইনালে পৌঁছলেও আগেভাগেই দলের সতীর্থদের কিন্তু সতর্কবার্তা দিয়ে রাখছেন মেসির প্রাক্তন সতীর্থ আঁতোয়াঁ গ্রিজম্যান (Antoine Griezmann)। ৩১ বছর বয়সি গ্রিজম্যান কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে দলে মেসি রয়েছেন, সেই দলের বিরুদ্ধে ম্যাটটা বাকি ম্যাচগুলির থেকে ভিন্ন। 'যে দলে মেসি থাকে, তার বিরুদ্ধে খেলাটা সম্পূর্ণ ভিন্ন রকমের একটা চ্যালেঞ্জ। অবশ্যই মেসি ছাড়াও দলে আরও খেলোয়াড় রয়েছে এবং ওদের দলটা বেশ মজবুত। ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই বিষয়ে আমরা নিশ্চিত। মাঠে ওদের প্রচুর সমর্থক থাকবে, এটা নিশ্চিত। আমরা কীভাবে ওদের আক্রমণভাগকে থামাব, সেই নিয়ে অনুশীলনে পরিকল্পনা করা হবে। আমরা সবরকম প্রস্তুতি সেরেই মাঠে নামব।' বলেন গ্রিজম্যান।

সেমিফাইনালে ফ্রান্সের জয় 

এবারের বিশ্বকাপে বারবার চমকে দিয়েছে মরক্কো। ফ্রান্সকে আটকে দেবে মরক্কো এমন আশায় ছিলেন অনেকেই। কিন্তু প্রথমার্ধে খেলার ৫ মিনিটের মধ্যেই থিও হার্নান্ডেজের গোলই সব হিসেব পাল্টে দেয়। এগিয়ে যায় ফ্রান্স। এরপর থেকে দুই দলই তাঁদের আক্রমণে ঝাঁঝ বাড়ায়। খেলার ১১ মিনিটের মাথায় ওউনাহির দুরন্ত শট আটকে দেন উগো লরিস। এদিন কিছুটা আনফিট পরিস্থিতিতেই মাঠে নেমেছিলেন মরক্কোর অধিনায়ক রোমান সাইস। ম্যাচের গুরুত্ব বুঝে খেলতে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। ১৬ মিনিটের মাথায় তাঁকে বসিয়ে দেন মরক্কোর কোচ। 

গোল হজম করার পর বল পাস ও বল পজিশনে অনেকটা টেক্কা ফ্রান্সকে দিয়েছিল মরক্কো। একটা সময় ৫৭ শতাংশ বল পজিশন নিয়ে খেলছিল মরক্কো। ৪৩ শতাংশ বল পজিশন দেশঁর দলের। কিন্তু বারবার ডি বক্সে ঢুকেও গোলমুখ খুলতে পারেননি জিয়েখ, হাকিমিরা। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে পরপর সুযোগ তৈরি করছিলেন। উল্টোদিকে মাঠের ডানদিক থেকে জুটি বেঁধে ফ্রান্সের বক্সে বারবার হানা দিচ্ছিলেন জিয়েখ ও হাকিমি। দেশঁ জিহুকে বসিয়ে মার্কাস থুরামকে নামান। অন্যদিকে দেম্বেলেকে বসিয়ে নামান কোলো মুয়ানিকে। এরপরই ৭৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পেয়ে যায় ফ্রান্স। থুরামের থেকে পাস নিয়ে মরক্কোর বক্সে ৩-৪ জনকে কাটিয়ে গোলে শট নেন এমবাপে। সেই শট থেকে বল মুয়ানির কাছে পৌঁছে যায়। কার্যত ফাঁকা গোল বল জড়াতে ভুল করেননি মুয়ানি। ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স। 

আরও পড়ুন: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনার সামনে ফ্রান্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget