এক্সপ্লোর

Hockey WC 2023: জাপানকে ৮ গোলের মালা পরিয়ে হকি বিশ্বকাপে যাত্রা শেষ করল ভারত

Ind vs Jap: প্রজাতন্ত্র দিবসের দিন অবশেষে ভারতীয় হকিপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তি। জাপানকে ৮-০ গোলে চূর্ণ করে হকি বিশ্বকাপে যাত্রা শেষ করল ভারত।

রৌরকেল্লা: প্রজাতন্ত্র দিবসের দিন অবশেষে ভারতীয় হকিপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তি। জাপানকে ৮-০ গোলে চূর্ণ করে হকি বিশ্বকাপে যাত্রা শেষ করল ভারত (Ind vs Jap)।

প্রজাতন্ত্র দিবসে রৌরকেল্লার মাঠে প্রথমার্ধ দেখে কেউ কল্পনাও করেননি যে, এত বড় ব্যবধানে ম্যাচ জিতবে ভারত। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভারত যে ঝড় তুলল, তাতে জাপান আর ঘুরে দাঁড়াতে পারল না। একের পর এক গোল করে গেলেন ভারতীয়রা। সেই ম্যাচ জিতে হকি বিশ্বকাপে নবম স্থান শেষ করল টিম ইন্ডিয়া (Men's Hockey World Cup 2023)।

ভারতের হয়ে গোল করলেন মনদীপ সিংহ (৩২ মিনিট), অভিষেক (৩৫ মিনিট), বিবেক সাগর (৩৯ মিনিট), অভিষেক (৪৩ মিনিট), হরমনপ্রীত সিংহ (৪৫ মিনিট), মনপ্রীত সিংহ (৫৮ মিনিট), হরমনপ্রীত সিংহ (৫৮ মিনিট) এবং সুখজিৎ সিংহ (৫৯ মিনিট)।

নিউজিল্যান্ডের কাছে ক্রসওভার ম্যাচে হেরে পদকের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার নবম-দশম স্থানের ম্যাচে জাপানের বিরুদ্ধে নেমেছিল ভারত। যে ম্যাচটা জিতে হতাশাজনক বিশ্বকাপের শেষটা ইতিবাচকভাবে করতে মরিয়া ছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে পর্যন্ত ভারত এবং জাপান ৩২ বার মুখোমুখি হয়েছিল। ২৬ বার জিতেছিল ভারত। তিনবার জিতেছিল জাপান। তিনটি ম্যাচ ড্র হয়েছিল। সেই দাপটই যেন এদিন ভারতের খেলায়।

ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে হেরে গিয়েছিল ভারত। চতুর্থ কোয়ার্টারের শুরু পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ৩-৩ করেছিলেন কিউয়িরা। ১৮ শটের শ্যুট আউটে শেষ পর্যন্ত ৫-৪ গোলে হেরে গিয়েছিল ভারত। প্রজাতন্ত্র দিবসে হরমনপ্রীতরা দেশের হকিপ্রেমীদের সান্ত্বনা পুরস্কার দিতে পারেন কি না, দেখার অপেক্ষায় ছিলেন সকলে।

ম্যাচের প্রথম দুই কোয়ার্টার অর্থাৎ প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল পায় ভারত। কিছুটা স্ট্র্যাটেজি পরিবর্তন করে। অমিত রুইদাস সরাসরি গোলের দিকে শট নেননি। ডানদিকে দাঁড়ানো মনদীপ সিংহের দিকে বল বাড়ান। যিনি স্টিক ছুঁইয়ে জালে বল জড়িয়ে দেন। ভারত ১-০ এগিয়ে যায়।

তারপর রিভার্স স্টিকে আসে ভারতের দ্বিতীয় গোল। গোল করেন অভিষেক। ভারত ২-০ এগিয়ে যায়। ৩৫ মিনিটে দ্বিতীয় গোলটি হয়। প্রথমার্ধে পেনাল্টি কর্নার থেকে একের পর এক সুযোগ নষ্ট করে ভারত। তবে দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যেতেই জাপান রক্ষণ যেন ছন্নছাড়া হয়ে পড়ে। ৩৯ মিনিটে ফিরতি বলে গোল করেন বিবেক। ভারত ৩-০ এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারেই ভারত ৪-০ করে। তারপর আর ফিরে তাকাতে হয়নি।

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget