এক্সপ্লোর

Cristiano Ronaldo: একের পর এক চোটে নাজেহাল নেমার, তাঁকে ছেঁটে ফেলে রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী আল হিলাল!

Neymar JR: নেমার আল হিলালের হয়ে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলে একটি গোল করেছেন ও তিনটি অ্যাসিস্ট প্রদান করেছেন।

রিয়াদ: প্যারিস সঁ জরমঁ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে (Al Hilal) যোগ দিয়েছিলেন নেমার জুনিয়র (Neymar JR)। তবে সেই ট্রান্সফার খুব একটা সফল হয়নি। বারংবার চোট আঘাতে ভুগে ম্যাচের পর ম্যাচ মাঠেই নামতে পারেননি তিনি। এবার তাঁকে ছেঁটে ফেলার পরিকল্পনায় তাঁর ক্লাব আল হিলাল। নেমারের বিকল্পও ঠিক করে ফেলেছে মতান্তরে এশিয়ার সফলতম ফুটবল ক্লাব। ব্রাজিলিয়ান মহাতারকার বদলে পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দলে নিতে আগ্রহী তাঁরা।

খবর অনুযায়ী আল হিলাল নেমারের চুক্তি বাতিল করে রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী। নেমার এসিএল চোটের জেরে প্রায় বছর খানেক মাঠের বাইরেই কাটিয়েছেন। সদ্যই সেই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন নেমার। তবে মাঠে ফেরার পর, ঠিক দ্বিতীয় ম্যাচেই ফের চোটের কবলে পড়েন নেমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি ফের পেশির চোটের কবলে পড়েন। ৩০ মিনিটও খেলতে পারেননি নেমার। তাঁর আগেই তাঁকে তুলে নিতে হয়। নেমার আল হিলালে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচ খেলে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট প্রদান করেছেন।

এই একের পর এক চোটে আক্রান্ত হওয়ায় আর নেমারের ওপর আস্থা রাখতে পারছে না আল হিলাল। তাঁর নাম আর কোনও প্রতিযোগিতাও অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী তাঁরা। সেই কারণেই ৩২ বছর বয়সি ব্রাজিলিয়ানের বদলে রোনাল্ডোকে দলে নিতে ঝাঁপাতে আগ্রহী আল হিলাল। রোনাল্ডোর ক্ষেত্রে কিন্তু নেমারের মতো এহেন চোটের সমস্যা নেই। ৩৯ বছর বয়সি পর্তুগিজ আল নাসরের হয়ে ৭৮টি ম্যাচ খেলে ইতিমধ্যেই ৬৮টি গোল করে ফেলেছেন। সেই কারণেই তাঁকে নিতে আগ্রহী আল হিলাল।

তবে রোনাল্ডো নিজে কিন্তু আল নাসরের প্রতি নিজের দায়বদ্ধতার কথা জানিয়েছেন আগেই। তিনি এ বছরেই এক সাক্ষাৎকারে অগস্ট মাসে বলেন, 'আমি জানি না আমি পরবর্তী দুই বা তিন বছরে অবসর নেব কি না, তবে হয়তো আল নাসরেই অবসর নেব। আমি এই ক্লাবে খুশি এবং এই দেশে থাকতেও ভাল লাগে আমার। সৌদি আরবে খেলাটা আমার পছন্দের এবং আমি সেটা চালিয়ে যেতে চাই।' তাই নেমারের বদলি হিসাবে রোনাল্ডো আল হিলাল আদৌ পাবে কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত! মরুদেশে বসবে টুর্নামেন্টের আসর? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতিদের প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতিদের প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget