এক্সপ্লোর

Durand Cup: প্রথমবার ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ম্য়াচ আয়োজন করতে চলেছে শিলং

Durand Cup 2024: তিনটি সার্ভিসেসের দল অংশ নেবে এই টুর্নামেন্টে। নেপাল ও বাংলাদেশের দুটা সার্ভিসেসের দলও থাকবে। ৪৩টি ম্য়াচ আয়োজিত হবে এবার মোট চারটি ভেন্য়ুতে।

মেঘালয়: ঐতিহ্যের ডুরান্ড কাপের আসর বসতে চলেছে শিলংয়ে। এই প্রথমবার। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ডুরান্ড কাপের ১৩৩ তম সংস্করণ বসতে চলেছে এটি। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টটি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ডুরান্ড কাপের তিনটি ট্রফি মেঘালয়ে পৌঁছে গিয়েছে। সেখানেই ট্রফির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। টুর্নামেন্টে এবার মোট ৪৩ টি ম্যাচ খেলা হবে।

অংশগ্রহণকারী ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে। আটটি দল, গ্রুপ সেরা এবং দুটি সেরা দ্বিতীয় স্থান অধিকারী দল, নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। তিনটি সার্ভিসেসের দল অংশ নেবে এই টুর্নামেন্টে। নেপাল ও বাংলাদেশের দুটা সার্ভিসেসের দলও থাকবে। ৪৩টি ম্য়াচ আয়োজিত হবে এবার মোট চারটি ভেন্য়ুতে। সেগুলো হল - কোকরাঝাড়, শিলং, জামেশদপুর ও কলকাতায়। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনালটি কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত হবে৷ কলকাতা তিনটি গ্রুপের আয়োজক হবে এবং কোকরাঝার, শিলং এবং জামশেদপুর একটি করে গ্রুপ আয়োজন করবে।

এদিকে, নতুন মরশুমের আগে ইস্ট-মোহন দুই দলই তাদের দল গোছানো শুরু করে দিয়েছে। প্রাক মরশুম দলবদলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ে একটু বেশিই সক্রিয় ইস্টবেঙ্গল এফসি। তারা এবার এক ঝাঁক নতুন ফুটবলারকে সই করিয়েছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে চেন্নাইয়িন এফসি থেকে গোলকিপার দেবজিৎ মজুমদার, জামশেদপুর এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরা, কেরল ব্লাস্টার্স থেকে ডিফেন্ডার নিশু কুমার, হায়দরাবাদ এফসি থেকে তরুণ মিডফিল্ডার ও ডিফেন্ডার মার্ক জোথানপুইয়া, মহমেডান এসসি থেকে তরুণ ফরওয়ার্ড ডেভিড লালনসাঙ্গা লাল-হলুদ বাহিনীতে যোগ দিয়েছেন। 

বিদেশিদের মধ্যে পাঞ্জাব এফসি থেকে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল ও গত আইএসএলে গোল্ডেন বুটজয়ী গ্রিক ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামান্তাকসকে কেরল ব্লাস্টার্স এফসি থেকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল এফসি। জর্ডনিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের, ব্রাজিলীয় ফরওয়ার্ড ক্লেটন সিলভা ও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। এছাড়া ভারতীয় ডিফেন্ডার মহম্মদ রকিপকেও দলে রেখে দিয়েছে লাল-হলুদ বাহিনী।

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের নবনিযুক্ত কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে ২৯ জুলাই। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে। এ মরশুমে তাদের দুই নতুন বিদেশি আসছেন। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজকে সই করিয়েছে তারা। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বানডুঙ্গ থেকে আসছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডও যোগ দেবেন মোহনবাগান শিবিরে। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জুটি দিমিত্রিয়স পেট্রাটস ও জেসন কামিংসের সঙ্গে যোগ দেবেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget