এক্সপ্লোর

Durand Cup 2024: প্রকাশিত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল সূচি, কবে মাঠে নামবে ইস্টবেঙ্গল, মোহনবাগান?

Durand Cup: ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, কলকাতা ডার্বি বাতিল হলেও, ইস্টবেঙ্গল, মোহনবাগান, কলকাতার দুই প্রধানই টুর্নামেন্টের শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল।

নয়াদিল্লি: ডুরান্ড কাপ ২০২৪-এর (Durand Cup 2024) কোয়ার্টার-ফাইনালের সূচি ঘোষণা করা হল। আটটি যোগ্যতা অর্জনকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে লটারির মাধ্যমে এই সূচি তৈরি হয়। শনিবার এফসি গোয়া বনাম শিলং লাজং এফসি-র গ্রুপ 'এফ'-এর খেলা শিলংয়ে শেষ হওয়ার পর আটটি যোগ্যতা অর্জনকারী দলের নাম স্পষ্ট হয়ে যায়।

এর পর একটি ভিডিও কলের আয়োজন করা হয়, যেখানে সমস্ত যোগ্যতা অর্জনকারী দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের সামনে একটি লটারি অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ভেন্যুতে কোন দু'টি দল খেলবে তা চূড়ান্ত করা হয়। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটি কলকাতা থেকে শিলংয়ে সরানোর সিদ্ধান্তও নেওয়া হয়। হিসেবমতো ইস্টবেঙ্গলের ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হওয়াক কথা ছিল। কিন্তু তা শিলংয়ে হবে। অপরদিকে, মোহনবাগানের ম্যাচটি হবে জামশেদপুরে। তবে টুর্নামেন্টের ফাইনালটি এখনও পর্যন্ত ৩১ অগাস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই অনুষ্ঠিত হওয়ার কথা। 

এ বছরের আসরে মোট ২৪টি দল অংশ নিয়েছে, যার মধ্যে নেপালের একটি দল এবং ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দলগুলো অংশ নেয়।১৩৩তম ডুরান্ড কাপ ২৭ জুলাই শুরু হয়েছিল। রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনাবাগানের ম্যাচটি বাতিল হয় বটে, তবে এক পয়েন্ট ভাগাভাগি হওয়ায় দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। তিন ম্যাচে সাত পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগান গ্রুপ 'এ’-এর চ্যাম্পিয়ন হয়। তাদের গোলপার্থক্য যেখানে ৭, সেখানে ইস্টবেঙ্গলের গোলপার্থক্য ৪।  তাই লাল হলুদ দ্বিতীয় স্থানে শেষ করে।

 

 

ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের সূচি দেওয়া হল:

কোয়ার্টার-ফাইনাল ১ (২১ আগস্ট, সাই স্টেডিয়াম, কোকরাঝাড়):

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্ডিয়ান আর্মি এফটি, বিকেল ৪.০০

কোয়ার্টার-ফাইনাল ২ (২১ আগস্ট, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং):

শিলং লাজং এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, সন্ধ্যা ৭.০০

কোয়ার্টার-ফাইনাল ৩ (২৩ আগস্ট, ২০২৪, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর):

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পাঞ্জাব এফসি, বিকেল ৪.০০

কোয়ার্টার-ফাইনাল ৪ (২৩ আগস্ট, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা):

বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি, সন্ধ্যা ৭.০০

(তথ্য়: আইএসএল মিডিয়া)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রবিবার যৌথভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর ডাক ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget