এক্সপ্লোর

FIFA WC 2022: স্পেনের বিরুদ্ধে 'ফাইনাল' ম্য়াচে মাঠে নামছে জার্মানি

Spain vs Germany: স্পেনের বিরুদ্ধে ঠিক বছর দু'য়েক আগে নিজেদের শেষ ম্যাচে ৬-০ গোলের লজ্জাজনক ব্যবধানে পরাজিত হয়েছিল জার্মানি।

দোহা: গত ম্যাচে জাপানের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয়ের পর স্পেনের বিরুদ্ধে মাঠে নামছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Germany Football Team)। বিশ্বকাপে (FIFA WC 2022) টিকে থাকতে হলে গ্রুপ 'ই'-র এই ম্যাচ জার্মানদের কাছে কার্যত মরণ-বাঁচন। লা রোহার বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জার্মানদের। এই ম্যাচের আগে কোনওরকম রাখঢাক না করেই জার্মান কোচ হান্সি ফ্লিক (Hansi Flick) সাফ জানিয়ে দেন এটি বিশ্বকাপে তাঁর দলের প্রথম 'ফাইনাল'।

পরপর ব্যর্থতা

জার্মানি গত বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামলেও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল। ৮০ বছরে প্রথমবার এত আগে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানদের। গত বছর উয়েফা ইউরোতেও ইংল্যান্ডের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন থোমাস মুলাররা। এবার মুলারদের সামনে নিজেদের প্রমাণ করার লড়াই। বিশ্বকাপে জার্মানি বরাবরই কঠিন প্রতিপক্ষ। তাঁরা বরাবরই ভাল পারফর্ম করে এসেছেন। তবে গত দুই বড় টুর্নামেন্টে ব্যর্থ জার্মানির সেই দাপট কি ধীরে ধীরে খর্ব হয়ে আসছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ফ্লিককে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রবিবারই এই প্রশ্নের জবাব মিলবে। হয়তো এই প্রশ্নের আরেককম জবাব, সঠিক জবাব পাওয়া গেলেও যেতে পারে।'

ফ্লিক আরও জানান, 'গত দুই টুর্নামেন্টে আমরা একেবারে ভাল পারফর্ম করতে পারিনি। আমরা সেই হতাশার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য বদ্ধপরিকর। ম্যাচে শেষ পর্যন্ত নিজেদের মনযোগ ধরে রাখাটাই আসল লক্ষ্য। এটা এবারের বিশ্বকাপে আমাদের প্রথম ফাইনাল।' এই ম্যাচে দলের তারকা ফরোয়ার্ড লিরয় সানের (Leroy Sane) মাঠে নামা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাঁর হালকা চোট রয়েছে। সানের চোট নিয়ে আগেভাগে তেমন কিছু জানানি ফ্লিক, বরং তিনি শেষ অনুশীলন পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী।

সানের আপডেট

'আমাদের ওর বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলার জন্য শেষ অনুশীলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ও আপাতত অনুশীলন করতে পারছে এবং এটাই আমাদের কাছে বড় পাওনা। আমাদের মেডিক্যাল স্টাফরা অনেক পরিশ্রম করেছেন। দেখা যাক অনুশীলনে ও কেমন কী করে।' স্পেনের বিরুদ্ধে ঠিক বছর দু'য়েক আগে নিজেদের শেষ ম্যাচে ৬-০ গোলের লজ্জাজনক ব্যবধানে পরাজিত হয়েছিল জার্মানি। এবার লড়াইটা শুধু জবাব দেওয়ার নয়, রেকর্ড পঞ্চমবার বিশ্বজয়ের স্বপ্ন টিকিয়ে রাখারও।

আরও পড়ুন: তোরেসের বিশেষ সেলিব্রেশনে 'ক্ষুব্ধ' স্পেনের কোচ, চিরতরে বাতিল করার হুমকি দিলেন এনরিকে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget