এক্সপ্লোর

FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম

FIFA World Cup: সাম্প্রতিক সময়ে অন্যান্য সব বিশ্বকাপে সেক্ষেত্রে গোল পার্থক্যের নিরিখেই মূল কোনও দলের স্থান নির্ধারিত হলেও , এবারের বিশ্বকাপে বদলেছে নিয়ম।

নিউ ইয়র্ক: দিন দশেক হল সর্বকালের সবথেকে বড় ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর বসেছে। ইতিমধ্যেই জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। সব দলই নক আউটে পৌঁছনোর জন্য নিজেদের সর্বস্বটা উজাড় করে দিচ্ছে। বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-এ এখনও পর্যন্ত জার্মানি, ফ্রান্স, আর্জেন্তিনার মতো মোট ছয় দল এখনও পর্যন্ত নিজেদের স্থান পাকা করে নিয়েছে। তুরস্ক, হাইতির মতো চার দল আবার ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। অর্থাৎ এখনও নক আউট পর্বের ২৬ স্থান দখলের লড়াইয়ে রয়েছে মোট ৩৮টি দল। তবে গ্রুপ পর্বে পয়েন্ট টাই হলে কী ভাবে কোনও দলের স্থান নির্ধারিত হবে?

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে মোট ১২টি গ্রুপের সেরা দুই দল এবং সেরা তৃতীয় স্থানে শেষ করা আটটি দল নক আউট পর্বে পৌঁছবে। তবে অনেক সময়ই তো দেখা যায় যে একাধিক দল একই পয়েন্ট অর্জন করেছে। এক্ষেত্রে তেমন পরিস্থিতিতে কীভাবে কোনও দলের স্থান নির্ধারিত হবে? সাম্প্রতিক সময়ে অন্যান্য সব বিশ্বকাপে সেক্ষেত্রে গোল পার্থক্যের নিরিখেই মূল কোনও দলের স্থান নির্ধারিত হত, ঠিক যেমনটা প্রিমিয়ার লিগের মতো ফুটবল লিগের ক্ষেত্রে হয়। তবে এবার সেই নিয়মে বদল ঘটিয়েছে ফিফা। এবার আর গোলপার্থক্য নয়, অন্য নিয়মে হবে টাই ব্রেকার।

আরও পড়ুন:- ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে

টাইব্রেকারের নিয়মাবলী:-

প্রথম ধাপ- 

  • এবারের বিশ্বকাপে গোলপার্থক্য নয়, টাইব্রেকার হিসাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে হেড-টু-হেডকে। অর্থাৎ দুই দল সমান পয়েন্টে শেষ করলে, সেক্ষেত্রে ওই দুই দলের ম্যাচে যারা জয়ী, তারাই পরবর্তী রাউন্ডে পৌঁছবে।
  • হেড-টু-হেড ম্যাচ ড্র হলে ওই ম্যাচের গোলপার্থক্য তখন অগ্রাধিকার পাবে।
  • তারপরেও দুই দলের পার্থক্য করা না গেলে হেড-টু-হেড ম্যাচে গ্রুপ পর্বে সর্বাধিক গোলদাতা দল আগে শেষ করবে।

দ্বিতীয় ধাপ-

  • প্রথম ধাপের তিন মাপকাঠিতে মাপার পরেও যদি কোনও পার্থক্য করা না যায়, তাহলে তখন গোটা গ্রুপ পর্বে কোন দলের গোলপার্থক্য বেশি, সেই বিষয়টি বিবেচণা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
  • এরপরেও দুই দলকে আলাদা করা না গেলে যে দল গ্রুপ পর্বে বেশি গোল করবে, তারাই রাউন্ড অফ ৩২-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
  • এরপরেও যদি সব সমান থাকে, তাহলে সেক্ষেত্রে বেশি শৃঙ্খলাপরায়ণ দল আগে শেষ করবে। অর্থাৎ দুই দলের মধ্যে যার আচরণ বেশি ভাল, যে দল কম লাল কার্ড, হলুদ কার্ড দেখেছে, তারা পরের রাউন্ডে পৌঁছবে। 

তৃতীয় ধাপ-

এই ছয় মাপকাঠিতেও যদি দুই দলকে আলাদা করা না যায়, তাহলে সেক্ষেত্রে ফিফার সর্বশেষ ব়্যাঙ্কিং অনুযায়ী যে দল এগিয়ে থাকবে, তারা পরের রাউন্ডে পৌঁছবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget