এক্সপ্লোর

FIFA World Cup 2026: 'উরুগুয়ে, স্পেনকে আটকে দেওয়াটা কাকতালীয় ছিল না', কেপ ভার্দের ফুটবলারদের দরাজ সার্টিফিকেট মেসির

Argentina vs Cape Verde: মায়ামিতে আর্জেন্তিনা বনাম কেপ ভার্দের যে ম্য়াচটি হল, তা বোধহয় এবারের টুর্নামেন্টের সেরা ম্য়াচ হয়ে থাকবে।

মায়ামি: যে ছন্দে রয়েছে দল, তাতে এই আর্জেন্তিনাকে আটকানো কোনওভাবেই কি সম্ভব হবে এবারের বিশ্বকাপেও? টুর্নামেন্টের শুরু থেকেই এই প্রশ্নটাই সব প্রতিপক্ষ দলের মাথায় হয়ত ঘুরছে। কিন্তু ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের যে এভাবে বেগ দেবে মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্য়ার একটি ছোট্ট দেশ তা কে জানত? মায়ামিতে আর্জেন্তিনা বনাম কেপ ভার্দের যে ম্য়াচটি হল, তা বোধহয় এবারের টুর্নামেন্টের সেরা ম্য়াচ হয়ে থাকবে। ঠিক যেমন কেপ ভার্দের গোলরক্ষকর ভজিনহাকে নিয়ে ইতিমধ্য়েই বিভিন্ন ক্লাবগুলো খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে। লিওনেল মেসির সামনে বারবার যে অপ্রতিরোধ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাচে, গোটা আর্জেন্তিনা দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। শুধুই কি ভজিনহা? দুয়ার্তে কাব্রালরা যে ফুটবলটা খেলেছেন, তাতে বিস্ময় যেন কাটছে না বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা তারকা লিওনেল মেসিরও। 

ম্য়াচের পর মেসি বলেছেন, 'আমি জানতাম যে ম্য়াচটা কঠিন হতে চলেছে। স্পেন ও উরুগুয়ের মত দলকে আটকে দিয়েছিল কেপ ভার্দে। এটা কিন্তু কোনও কাকতালীয় ঘটনা ছিল না। ওরা দারুণ ফুটবল খেলেছে গোটা টুর্নামেন্ট জুড়ে।'

খেলায় ২৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন লিওনেল মেসিই। বিশ্বকাপের ইতিহাসে নিজের ২০তম গোলটি করে ফেলেছেন আর্জেন্তাইন সুপারস্টার। লিও বলছেন, 'আমরা সবচেয়ে কঠিন কাজটাই করেছিলাম। তা ছিল প্রথম গোলটি করা। আমরা ভেবেছিলাম, এরপর আমরা আমাদের ছন্দ খুঁজে পাব ও আরও স্বস্তিতে খেলতে পারব, কিন্তু বাস্তবে ঠিক তার সম্পূর্ণ উল্টোটা হয়েছে।'

গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই অপরাজিত ছিল কেপ ভার্দে। ড্র করেছিল তারা। প্রথমবার বিশ্বকাপে নেমে নির্ধারিত ৯০ মিনিটে কিন্তু কেপ ভার্দে অপরাজিত থেকেই বিশ্বকাপ সফর শেষ করল। এই চার ম্যাচের মধ্যে কিন্তু স্পেন, উরুগুয়ে ও আর্জেন্তিনা, তিন প্রাক্তন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছে আফ্রিকার পাঁচ লক্ষ জনগণের দেশটি। তারপরেও দাঁতে দাঁত চেপে প্রতিটি ম্য়াচে লড়াই করেছে কেপ ভার্দে এবং এই লড়াইয়ের প্রতীক হয়ে থাকবেন সেই ভোজিনহা। বিশ্ব ফুটবলকে তাক লাগিয়ে দেওয়া বছর চল্লিশের এই গোলরক্ষক জানিয়েছেন, 'ভবিষ্যতে আমাদের যা উন্নতি হবে এবং ভবিষ্যতের  দিকেই এবার তাকানোর সময় এসেছে। আমাদের দলে অনেক প্রতিভাসম্পন্ন তরুণ খেলোয়াড় রয়েছে। কে বলতে পারে এবারে এই তরুণ খেলোয়াড়দের হয়তো বিশ্বের সার লিগগুলিতে খেলতে দেখা যেতে পারে।' 

 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget