এক্সপ্লোর

FIFA World Cup 2026: নিখোঁজ লক্ষাধিক মানুষ! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বেনজির বিক্ষোভ, পিছিয়ে যাবে উদ্বোধন!

FIFA FOOTBALL WORLD CUP: মাঝে আর মাত্র একদিন। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় (ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার) শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ টুর্নামেন্ট, ফিফা ফুটবল বিশ্বকাপ।

মেক্সিকো সিটি: মাঝে আর মাত্র একদিন । ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় (ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার) শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ টুর্নামেন্ট, ফিফা ফুটবল বিশ্বকাপ । মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচে মুখোমুখি অন্যতম আয়োজক দেশ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা (Mexico vs South Africa) । যদিও সেই ম্যাচের আগে অভূতপূর্ব এক প্রতিবাদের প্রস্তুতি চলছে ।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর ১ লক্ষ ৩০ হাজার মানুষ নিখোঁজ । যাঁদের মধ্যে অধিকাংশই শ্রমিক শ্রেণির । তারই বিরুদ্ধে চলছে প্রতিবাদ আন্দোলন । মেক্সিকো সিটির বিখ্যাত আজ়তেকা স্টেডিয়ামে (Azteca Stadium) উদ্বোধনী ম্যাচ । সেই আজ়তেকা স্টেডিয়াম, যেখানে পেলের ব্রাজিল ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছিল । ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার বিখ্যাত সেই হ্যান্ড অফ গডও এই মাঠে ।

আজ়তেকা স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ আন্দোলন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । শিক্ষকরাও যে আন্দোলনে সামিল হয়েছেন । মেক্সিকোর পুলিশ বিক্ষোভ দমন করায় সক্রিয় । বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশের দাঙ্গাবিরোধী বাহিনী স্টেডিয়াম প্রহরা দিচ্ছে । চারদিকে ইটের প্রাচীর তৈরি করা হয়েছে ।

উদ্বোধনী ম্যাচের আগে যান চলাচলেও পড়তে পারে এই বিক্ষোভের প্রভাব । কারও কারও আশঙ্কা, বিক্ষোভ সমাবেশ প্রবল রূপ ধারণ করলে উদ্বোধনী ম্যাচ সময়ে শুরু করা নিয়েও দেখা দিতে পারে সংশয় । বিক্ষোভকারীরা স্টেডিয়ামের চারপাশে গ্র্যাফিতি এঁকেছেন । তবে ফিফা বিরোধী বিভিন্ন হোর্ডিং ও স্লোগান মুছে রং করে দেওয়া হয়েছে ।

শোনা যাচ্ছে, বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন ৬০০ এমন মহিলা, যাঁদের সন্তান নিখোঁজ । বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় উদ্বোধনী ম্যাচ । তার আগে বিক্ষোভকারীদের বিরাট এক কর্মসূচি রয়েছে ।

বিক্ষোভে সামিল শিক্ষকরাও । তাঁদের অভিযোগ, ফুটবল নিয়ে মাতামাতি চলছে । অথচ দেশের শিক্ষাব্যবস্থাকে লাটে তুলে দেওয়া হয়েছে । বিক্ষোভকারী শিক্ষকরা ফুটবলারদের মূর্তিও ভাঙচুর করে দিচ্ছেন । 

শোনা যাচ্ছে, প্রশাসন শেষ মুহূর্তে আলোচনায় বসতে রাজি হয়েছে । যাতে বড়সড় অশান্তি এড়ানো যায় । অভিযোগ, ১ লক্ষ ৩৪ হাজার ৪৬০ মানুষ নিখোঁজ । অথচ সরকারের তরফে তাঁদের হদিশ দেওয়ার কোনও উদ্যোগ নেই ।

আরও পড়ুন: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ

Advertisement

সেরা শিরোনাম

Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget