এক্সপ্লোর

FIFA World Cup 2026: হাকিমিদের জয়ের পরেই উত্তপ্ত নেদারল্যান্ডস, একাধিক ডাচ শহরে গ্রেফতার বহু মরক্কান অভিবাসী

Netherlands vs Morocco: রাউন্ড অফ ৩২-এ নেদারল্যান্ডস ও মরক্কোর ম্যাচ অতিরিক্ত সময়ের পরেও ১-১ থাকায় পেনাল্টিতে ৪-৩ স্কোরে ম্যাচ জেতেন আশরাফ হাকিমিরা।

আমস্টারডাম: সম্ভাবনা ছিলই, হলও তাই। নেদারল্যান্ডস বনাম মরক্কো (Netherlands vs Morocco) ম্যাচের পরেই উত্তপ্ত হয়ে উঠে নেদারল্যান্ডসের রাস্তাঘাট। গ্রেফতার হলেন বহু যুবক।

নেদারল্যান্ডসে প্রায় সাড়ে চার লক্ষ মরক্কান বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। দেশে অভিবাসী সংখ্যার নিরিখে এটি দ্বিতীয় সর্বাধিক। এই বিরাট সংখ্যক অভিবাসীর উপস্থিতিই বিশ্বকাপের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এ এই ম্যাচে বাড়তি গুরুত্ব আরোপ করেছিল। এমনকী মরক্কান বংশোদ্ভূত ইব্রাহিম আফেলই, হাকিম জিয়েখরা কোনও না কোনও স্তরে নেদারল্যান্ডসের হয়ে খেলেছিলেন। ম্যাচের আগেও আফেলাই, ভ্যান ডার ভাটদের মন্তব্য ঝাঁঝ বাড়িয়েছিল। 

গত বারের বিশ্বকাপের সময় নেদারল্যান্ডসে রটারড্যাম, ইউট্রেক্ট, হগে মরক্কোর কোনও ম্য়াচের স্ক্রিনিং না করার নির্দেশ দিয়েছিল সরকার। তবে এবার ম্যাচ সেই দেশের বিরুদ্ধেই হওয়ায় কোনওরকম নির্দেশ দেওয়া সম্ভব হয়নি। তবে ঝামেলা হতে পারে আশঙ্কা করেই সম্ভবত নেদারল্যান্ডের বিভিন্ন বড় শহরে ম্যাচের রাতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল, কোনও অবৈধ কার্যকলাপ দেখলেই সঙ্গে সঙ্গে যাতে আটক করা হয়। তবে তাতেও সবটা এড়ানো গেল না।

আরও পড়ুন:- VAR সিদ্ধান্তে জার্মানির বিদায়ের পরেই বিস্ফোরক ক্লপ, মুখ খুললেন জার্মান কোচ হওয়ার সম্ভাবনা নিয়েও 

মরক্কো ম্য়াচ জিততেই হাজার হাজার যুবক প্রথমে শান্তিমতে নেদারল্যান্ডসের হগে সেলিব্রেশন শুরু করেন। শুরুটা শান্তিপূর্ণই হয়েছিল, তবে তা শীঘ্রই ভয়ঙ্কর আকার ধারন করে। জয় উদযাপনের এক ঘণ্টার মধ্যেই বেশ কিছু সমর্থক সিল্ডারউইক জেলার গুরুত্বপূর্ণ রাস্তা ভায়ালানটান জমায়েত করেন। সেখানেই তারা আগত গাড়ির উপর চেপে লাফ, ঝাঁপ শুরু করেন। দাঙ্গার জন্য নিয়োজিত বিশেষ পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের উদ্দেশে পাথর, বাজি ছোড়া হয় বলেই অভিযোগ। বাধ্য হয়েই পুলিশকে জল কামানের প্রয়োগ করতে হয়। প্রচুর ব্যক্তিদের ভ্যানে তোলা হয়। শেষমেশ গ্রেফতার হন ১০ জন।

ছবিটা রটারড্যামের ক্ষেত্রেও একই ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ ওয়েস্ট-ক্রুইসকেড জেলায় গুচ্ছ মরক্কো সমর্থক জমায়েত করে। তাদের মধ্যে চার জনকে শান্তি বিঘ্ন করা এবং মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়। এমনকী পুলিশকে উদ্দেশ্য করে টবে বসানো গাছ অবধি ছোড়া হয় বলে স্থানীয় মিডিয়ার অনেকে দাবি করে। গোটা দিনরাত ধরে পুলিশ এবং মরক্কান বংশোদ্ভূত বহু যুবকের মধ্যে ইঁদুর-বিড়াল দৌড় চলে। তবে খুব বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। এই বিষয়ে স্থানীয়দের কেউই মুখ খুলতে চায়নি, বরং অনেককেই মুখোশ পরিহিত অবস্থায় নিজেদের আসল পরিচয় লুকোতেই দেখা যায়। 

ম্যাচের কথা বলতে হলে এদিন কোডি গ্যাকপোর দ্বিতীয়ার্ধের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচে বল দখলের নিরিখে গোটা প্রথমার্ধেই তারা দাপট দেখেছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে, যখন নেদারল্যান্ডসের জয় সুনিশ্চিত বলে মনে হচ্ছিল, তখনই ইসা ডিয়প জোরাল হেডারে মরক্কোকে ম্য়াটে ফেরান। এরপরে অতিরিক্ত সময়ে আর কোনও গোল হয়নি। শেষমেশ পেনাল্টিতে নিজেদের জঘন্য রেকর্ড বজায় রেখে পরাজিত হয় নেদারল্যান্ডস। পেনাল্টির ৪-৩ স্কোরে রাউন্ড অফ ১৬-তে পৌঁছে যায় মরক্কো।

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget