এক্সপ্লোর

FIFA World Cup 2026: তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করল সুইডেন

Sweden vs Tunisia: ইয়াসিন আয়ারি, আলেকজান্ডার ইসাক ও ভিক্টর জ্যকারেসের অসাধারণ পারফরম্যান্সে ভর করে সুইডিশ প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে ছাপিয়ে যায় তিউনিশিয়ার বিরুদ্ধে।

নিউ ইয়র্ক: রবিবার বিশ্বকাপে দুরন্ত জয় সুইডেনের (Sweden vs Tunishia)। মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ এফ-এর এক হাইস্কোরিং ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে সুইডেন। ইয়াসিন আয়ারি, আলেকজান্ডার ইসাক ও ভিক্টর জ্যকারেসের অসাধারণ পারফরম্যান্সে ভর করে সুইডিশ প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে ছাপিয়ে যায় তিউনিশিয়ার বিরুদ্ধে। দিনের শুরুটা হয়েছিল জার্মানি ৭-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সোমবারের ম্যাচগুলোতে মোট ১৯টি গোল হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি গোল হয়েছে। 

ম্যাচের শুরু থেকেই সুইডেন আক্রমণাত্মক ফুটবল খেলছিল। খেলার ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি চলে আসে। তিউনিসিয়ার রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ইয়াসিন আয়ারি বল দখল করে নেন ও সুইডিশ এই মিডফিল্ডার পেনাল্টি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন। গোল করার পরও বল নিজেদের দখলেই রেখেছিল সুইডেন। তিউনিসিয়ার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে রাখে ক্রমাগত সুইডেন। প্রায় আধঘণ্টার মাথায় দ্রুত আক্রমণাত্মক এক মুভের পর তাদের দ্বিতীয় গোল আসে। আলেকজান্ডার ইসাক বাঁদিক থেকে এগিয়ে এসে ভেতরে কেটে ঢুকে জোরালো শটে যা গোলরক্ষক মৌহিব শামাখ হাত লাগালেও শেষ পর্যন্ত জালে প্রবেশ করে। প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগেই তিউনিশিয়ার হ্যানিবাল মেজব্রির নিখুঁত ক্রসে ওমর রেকিক উঠে হেডে বল জালে পাঠান ও তাঁর প্রথম আন্তর্জাতিক গোল করেন। ব্যবধান ২-১ করেন তিউনিশিয়ার ফুটবলার।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর সুইডেন তাঁদের আক্রমণ আরও বাড়িয়ে নেয়। তিউনিশিয়ার পক্ষে খেলা ক্রমেই কঠিন হয়ে দাঁড়ায়। তাঁদের রক্ষণের আরও ভুলের সুযোগ নিয়ে সুইডেন ৫৯তম মিনিটে আবার দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনে। আলেকজান্ডার ইসাক এলিয়েস স্কিরির কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি বক্সের প্রান্তের কাছে ভিক্টর জ্যোকারেসকে দ্রুত পাস দেন ও তিনি ফিনিশিংয়ে কোনও ভুল করেননি। এরপরও গোলের ধারা অব্যাহত থাকে। যখন বদলি খেলোয়াড় ম্যাটিয়াস স্বানবার্গ চতুর্থ গোলটি করেন। শুরুতে অফসাইড ধরা হলেও ভিএআর পর্যালোচনার পর নিশ্চিত করা হয় যে তিনি অন সাইডই ছিলেন শট নেওয়ার সময়। গোলটিও বৈধ ঘোষণা হয়। শেষ মুহূর্তে আয়ারি নিজের দুর্দান্ত পারফরম্যান্সের শেষ ঝলক দেখান। আরেকটি অসাধারণ শটে গোল করে সুইডেনের ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন। 

উল্লেখ্য, সুইডেন ইউরোপীয় ফুটবলের অন্য়তম শক্তিশালী দেশ। কিন্তু শাকারি অবসর নেওয়ার পর মাঝমাঠ কিছুটা চিন্তার ছিল তাদের। তবে প্রথম ম্য়াচের পর অনেকটাই নিশ্চিত থাকবে সুইডিশ শিবির।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget