এক্সপ্লোর

FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালে রেফারি ঘোষণা হতেই আর্জেন্তাইন সমর্থকদের মধ্যে উদ্বেগ, কিন্তু কেন?

Spain vs Argentina: স্পেন বনাম আর্জেন্তিনার খেতাবি ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব দেওয়া হল স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনসিচকে। রেফারি কমিটির প্রধান কলিনা তাঁর নাম ঘোষণা করতেই ভিনসিচ আবেগঘন হয়ে পড়েন।

নিউ ইয়র্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ফুটবলের সবথেকে বড় ম্যাচে মাঠে নামতে চলেছে লাতিন আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়ন দল একে অপরের মুখোমুখি হবে। এমন এক ম্যাচের আগে স্বাভাবিকভাবেই সেই ম্যাচের রেফারিংয়ের দায়িত্বে কে থাকবেন, সেই নিয়ে সকলের মধ্যেই আগ্রহ ছিলই। বারংবার বিশ্বকাপে আর্জেন্তিনার পক্ষে রেফারিদের পক্ষপাততুষ্ট সিদ্ধান্তের অভিযোগ উঠায় সেই আগ্রহ আরও বাড়ে। অবশেষে ফিফার তরফে আজই বিশ্বকাপে ফাইনালের (FIFA World Cup Final) রেফারিদের নাম জানিয়ে দেওয়া হল।

স্পেন বনাম আর্জেন্তিনার (Spain vs Argentina) খেতাবি ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব দেওয়া হল স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনসিচকে (Slavko Vincic)। রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা ভিনসিচের নাম ঘোষণা করতেই তাঁকে আবেগঘন হয়ে পড়তে দেখা যায়। এই রেফারির সফর কিন্তু চড়াই উতরাইয়ে ভরা। মাত্র বছর ছয়েক আগেই, ২০২০ সালের মে মাসে পুলিশের গ্রেফতারির পর ছাড়া পান তিনি। বসনিয়া এবং হার্জিগোভিনায় এক পার্টিতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিনি।

 

ভিনসিচের দাবি অনুযায়ী তিনি সেখানে একটি ব্যবসায়িক লঞ্চে গেলেও, পুলিশ সেখানে রেড করে নয়জন মহিলা এবং ২৬ জন পুরুষকে আটক করে।সেখানে ভিনসিচও ছিলেন। সেই পার্টিতে মধুচক্রের কাজকর্ম চলছিল বলে জানানো হয়। সেখান থেকে ১৪ প্যাকেট মাদক, ১০টি পিস্তল, ল্যাপটপ, ফোন, ১০ হাজার ইউরো মতো অর্থ উদ্ধার করা হয়। ভিনসিচ এই পার্টিতে যাওয়াকে নিজের জীবনের সবথেকে বড় ভুল বলে গণ্য করেন। তাঁকে অবশ্য গোটা ঘটনার সাক্ষী হিসাবেই আটক করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ ছিল না।

আরও পড়ুন:- দে লা ফুয়েন্তের কাছেই কোচিংয়ের তালিম, সেই গুরুকেই বিশ্বকাপের ফাইনালে হারানোর লক্ষ্যে শিষ্য স্কোলোনি 

সেই ঘটনা পিছনে ফেলেই এক বছরের মধ্যেই ভিনসিচ ইউরোপা লিগের সেমিফাইনালে রেফারিং করেন, ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পান। তার বছরখানেক পরে ৪৬ বছর বয়সি রেফারি কাতারে নিজের প্রথম বিশ্বকাপে রেফারিং করেন। এবার তাঁকে বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি দায়িত্ব দেওয়া হল। কিন্তু তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ইতিহাসের কারণে আর্জেন্তিনা সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অবশ্য এই ইতিহাস তাঁর ওই বিতর্কিত পার্টিতে যাওয়া এবং পুলিশের দ্বারা আটক হওয়ার ইতিহাস নয়, এই ইতিহাস সম্পূর্ণভাবে ফুটবলকেন্দ্রিক।

২০২২ সালে কাতারেই আর্জেন্তিনা মেগা টুর্নামেন্টে শেষবার পরাজিত হয়েছিল। গ্রুপ পর্বে সৌদি আরবের বিরুদ্ধে সেই প্রবল হতাশাজনক ম্যাচে রেফারি নাম কি ছিল জানেন? হ্যাঁ, এই ভিনসিচই ছিলেন সেই ম্যাচের রেফারি। তাই স্বাভাবিকভাবেই লা আলবিসেলেস্তের অনুরাগীরা ফাইনালপূর্বে উদ্বিগ্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget