এক্সপ্লোর

Paul Pogba Suspended: ডোপ টেস্টে ধরা পড়ে চার বছরের জন্য নির্বাসিত পল পোগবা

Paul Pogba Suspended: মাত্রাতিরিক্ত টেস্টোস্টেরন ব্যবহারের জন্য জুভেন্তাসের হয়ে ক্লাব ফুটবল খেলা তারকাকে নির্বাসিত করা হল। 

নয়াদিল্লি: গত সেপ্টেম্বরে প্রাথমিকভাবে নির্বাসিত হয়েছিলেন। অপেক্ষা ছিল দ্বিতীয় রিপোর্টের। সেই রিপোর্ট আসার পরে, বৃহস্পতিবার নির্বাসিত হলেন পল পোগবা (Paul Pogba)। ফ্রান্সের বিশ্বজয়ী মিডফিল্ডারকে চার বছরের জন্য নির্বাসিত করা হল। টেস্টোস্টেরন ব্যবহারের জন্য জুভেন্তাসের (Juventus) হয়ে ক্লাব ফুটবল খেলা তারকাকে নির্বাসিত করা হল। 

গত ২০ অগাস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয় পেয়েছিল। সিরি আ মরশুমের এই প্রথম ম্যাচের পর পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচটি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা করে পোগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন পেয়েছিল ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও। সংস্থার তরফে জানানো হয়েছিল, পোগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। ফরাসি ফুটবলারের শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে বলে তারা জানিয়েছে।

এর জেরেই গত সেপ্টেম্বরের পর থেকে বিয়ানকোনেরির জার্সিতে পোগবাকে খেলতে দেখা যায়নি। প্রথম পরীক্ষার পর প্রাথমিকভাবে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। জুভেন্তাসের তরফে এই সময়কালে পোগবাকে যত কম বেতনে রাখা সম্ভব, সেই বেতনে রাখা হয়েছিল। তবে 'বি' নমুনাতেও ফল পজিটিভ আসায় তাঁকে এবার চার বছরের নির্বাসনের মুখে পড়তে হল।

পোগবা নিজের শরীরে কী ওষুধ নিচ্ছেন, সেই বিষয়ে তাঁর প্রতিনিধিদের তরফে পিয়ারফিলিপ্পো লাভিয়ানি, যিনি এই গোটা বিষয়টা নিয়ে তদন্ত করেন, তাঁকে জানানো হয়েছিল বটে। তবে লাভিয়ানির সামনে এই যুক্তি খাটেনি। নিজেদের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ দিতে পারেননি পোগবার প্রতিনিধিরা। এই সিদ্ধান্তের পর ৩০ বছর বয়সি তারকার ফুটবল ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

ম্যাঞ্চেস্টার ইউনাইউটেড থেকে জুভেন্তাসে ফিরেছিলেন পোগবা। ২০২৫ সাল পর্যন্ত তুরিনের ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি। তবে এই নির্বাসনের পর জুভেন্তাসের তরফে তাঁর চুক্তি বাতিল করা হতে পারে বলেই খবর। পোগবার তরফে কোর্ট অফ অ্যাব্রিবিয়েশন ফর স্পোর্টে এই নির্বাসনের বিরুদ্ধে আবেদন করা হবে বলেই শোনা যাচ্ছে। তাতে সিদ্ধান্ত বদল হবে কি না, সেই নিয়ে সন্দেহ রয়েছে বটে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্য বঙ্গ দাবাড়ুর, সোনা জিতলেন মিত্রাভ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Wife Antonela: লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
Germany Football Team: দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
FIFA World Cup 2026: ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget