এক্সপ্লোর

Lionel Messi Retirement: ইন্টারেই ইতি! মায়ামিতেই অবসর নিতে পারেন, পূর্বাভাস লিওনেল মেসির

Inter Miami club - Lionel Messi Retirement: ২০২৩ মরশুমে ইন্টার মায়ামিতে যোগদান করেন লিওনেল মেসি।

মায়ামি: এখনও সেরা ফুটবলারের পুরস্কার জিতে চলেছেন। দলকে জেতাচ্ছেন, গোল করছেন। তবে কালের নিয়মেই লিওনেল মেসির (Lionel Messi) অবসর নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাঁর বয়স যে ৩৬ পার করেছে। 

ক্লাব ফুটবলে তাঁর সিভি এমনই ঝাঁ-চকচকে। বছর কয়েক আগেও তাঁর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন উঠত। বলা হত ক্লাবের জার্সিতে তিনি সফল হলেও, দেশের হয়ে তেমন কিছুই জেতেননি। তবে সেই প্রশ্ন করারও আর জো নেই। কোপা আমেরিকা, বিশ্বকাপ সবই জেতা হয়ে গিয়েছে 'এলএম১০'-র। ফের এক কোপা জয়ের উদ্দেশ্যেই মাঠে নামছে আর্জেন্তিনা (Argentina)। অনেকেই মনে করছেন এটাই মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। তাঁর অবসরও খুবই কাছে। সত্যিই কি তাই?

এইসব জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবসর নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং মেসি। স্পষ্ট জানিয়ে দিলেন এখনই তাঁর ফুটবলকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমি ফুটবলকে বিদায় জানানোর জন্য এখনও তৈরি নই। গোটা জীবনই তো এই একই জিনিস করে গিয়েছি। অনুশীলন করাটা আমি উপভোগ করি।' এরপরেই মেসির দাবি সম্ভবত ইন্টার মায়ামিই (Inter Miami) তাঁর শেষ ক্লাব হতে চলেছে। 'একদিন এই সবকিছু শেষ হয়ে যাবে, সব ছেড়ে দিতে হবে। এই চিন্তা, ভয়টা তো মাথায় ঘোরাফেরা করেই। তবে আমার মনে হয় ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হতে চলেছে।' জানান মেসি।  

এর আগে মেসির সতীর্থ জুলিয়ান আলভারেজ়কেও জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তরুণ আর্জেন্তাইন বলেন, 'আশা করি ওঁ আরও অনেকদিন খেলবেন। কবে পর্যন্ত, সেটি ওঁই সিদ্ধান্ত নেবে। তবে আমরা চাই ওঁ আরও দীর্ঘদিন আমাদের দলে খেলুক।' মেসি জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৮০টি ম্যাচ খেলে ফেলেছেন। তিনি ইতিমধ্যেই ১০৬টি গোল করেছেন। এবার দেখার তিনি এবার আর্জেন্তিনাকে নাগাড়ে তৃতীয় টুর্নামেন্টে খেতাব এনে দিতে পারেন কি না। মেগা টুর্নামেন্টের আগে আর্জেন্তিনা কিন্তু প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ হারিয়েছে। মেসি গোটা ম্যাচ না খেললেও, তাতে দলের জয়ের কোনও অসুবিধা হয়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম ম্যাসকটের কপালে চুমু, জোড়া গোল, ইউরো শুরুর আগেই দেশের জার্সিতে নায়ক রোনাল্ডো

সেরা শিরোনাম

Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
East Bengal vs Mohun Bagan: রবিবার আইএসএলের ডার্বি, টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, নতুন দাম কত?
রবিবার আইএসএলের ডার্বি, টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, নতুন দাম কত?
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Romelu Lukaku Retires: আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লুকাকু
আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লুকাকু

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget