এক্সপ্লোর

Lionel Messi: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনার দলে নেই লিওনেল মেসি

Argentina Football Team: তাৎপর্যপূর্ণভাবে পাওলো দিবালা তথা ফ্রাঙ্কো আর্মানিও স্কালোনির দলে সামনের মাসের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে জায়গা পাননি।

বুয়েনস আইরস: লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে নাগাড়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা (Argentina Football Team)। মহাদেশের সেরা হওয়ার পর সামনের মাসে, সেপ্টেম্বরে প্রথমবার মাঠে নামবে আলবিসেলেস্তে। তবে দলের কিংবনদন্তি অধিনায়ককে দেখা যাবে না।

৫ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনা চিলির বিরুদ্ধে মাঠে নামবে। তার পাঁচদিন পরে ব্যারানকুইল্লায় কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে নীল সাদা বিগ্রেড। সেই দুই ম্যাচের জন্য সদ্যই ২৮ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি। উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় নাম নেই মেসির।

আসলে ৩৭ বছর বয়সি তারকা ফরোয়ার্ড বর্তমানে চোটের কবলে। গত মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোট পান মেসি। তারপর থেকে তাঁর ক্লাব ইন্টার মায়ামির হয়েও মাঠে নামেননি 'এলএম১০'। বর্তমানে তিনি চোট সারিয়ে তোলার জন্য রিহ্যাব করছেন। এথনও সেই চোট সারিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত না হওয়ায় তাঁকে ২৮ জনের দলে রাখা হয়নি। এই দলে মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঙ্খেল দি মারিয়াও নেই। তিনি কোপা আমেরিকা শেষেই অবসর ঘোষণা করেছিলেন। তাই দুই মহাতারকাকে ছাড়াই মাঠে নামতে হবে আলবিসেলেস্তেকে।

 

 

তাৎপর্যপূর্ণভাবে পাওলো দিবালা তথা ফ্রাঙ্কো আর্মানিও স্কালোনির দলে জায়গা পাননি। এই দুই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য বেশ কিছু তরুণ ফুটবলারকে দলে জায়গা দিয়েছেন বিশ্বজয়ী কোচ। এর মধ্য়ে অ্যালেহান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কার্বোনির মতো ফুটবলাররা রয়েছেন। এর পাশাপাশি আর্জেন্তাইন দলে দুই নতুন মুখকেও জায়গা দিয়েছেন স্কালোনি। স্ট্রাইকার ভ্য়ালেন্টিন ক্যাস্টেলানোস ও মিডফিল্ডার ইজ়িকুয়েল ফার্নান্ডেজ প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন।

এছাড়া দলে লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকালিস্টার, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ়, ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ়ের মতো পরিচিত মুখেরা তো রয়েছেনই। মেসির অনুপস্থিতিতে দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বজয়ীরা কেমন পারফর্ম করেন, সেই দিকে সকলের নজর থাকবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত, মাত্র ৩৩ বছরেই অবসর ঘোষণা জার্মান অধিনায়কের 

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget