সদ্য ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগানের সফর শেষ হয়। দলের এই পারফরম্যান্সে কেউই খুশি নন, বলে সাফ জানিয়ে দেন মনবীর। তাঁর স্পষ্ট কথা মোহনবাগানের হয়ে খেলা মানে প্রতিটি ম্যাচ জিততেই হবে। তিনি বলেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট এমন এক দল, যাদের কোনও ম্যাচ হারার অধিকার নেই। আমাদের প্রতিটি ম্যাচ জিততেই হবে। এমনকী, আমরা ম্যাচ ড্র করলেও সাজঘরে সকলে হতাশ হন। পরিবেশ বদলে যায়। কোনও টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছেও কেউ খুশি হয় না। মালিক থেকে ম্যানেজার, আমাদের সকলেরই একমাত্র লক্ষ্য থাকে ট্রফিজয়। আমরা আইএসএলে ধারাবাহিকভাবে ভাল করছি এবং এখন আমাদের লক্ষ্য, এএফসি প্রতিযোগিতায় ভাল পারফর্ম করা।'