এক্সপ্লোর

Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ

Ranjit Bajaj On Virat Kohli: ২০১৭ সাল থেকে এই ইয়ো ইয়ো টেস্ট শুরু হয় ভারতীয় ক্রিকেটে। ফিটনেসের সর্বোচ্চ মাণদণ্ড হিসেবে তা নির্ধারণ করা হয়।

নয়াদিল্লি: ইয়ো ইয়ো টেস্টে (Yo Yo Test) ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া প্লেয়ার বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ক্যাপ্টেন্সিতেই এই ফিটনেস টেস্ট শুরু হয়েছিল। যেখানে ইয়ো ইয়ো টেস্টের মাধ্য়মে নিজেকে ফিট প্রমাণ করে তবেই জাতীয় দলে ঢুকতে পারবেন কোনও ক্রিকেটার। এবার সেই ইয়ো ইয়ো টেস্টেই চ্যালেঞ্জের মুখে বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের আইকনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ইয়ো ইয়ো টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে রঞ্জিত বলেন যে মিনার্ভা  অ্য়াকাডেমির যুব দলের অনূর্ধ্ব ১২, ১৩ দলের ক্রিকেটাররা না কি বিরাটকে ইয়ো ইয়ো টেস্টে হারিয়ে দেবে।  

মিনার্ভা একাডেমি ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা রঞ্জিত বাজাজ জানিয়েছেন, 'আমার অনূর্ধ্ব ১৩ দলের সবাই কোহলির চেয়ে বেশি ইয়ো-ইয়ো স্কোর করেছে। আমার ১৩ বছর বয়সি ও ১২ বছর বয়সি ছেলেদের স্কোর বিরাট কোহলির চেয়েও বেশি। আর আমি এটা প্রকাশ্যেই বলছি, একটি ওপেন চ্যালেঞ্জ হিসেবে। আমার অনূর্ধ্ব ১৫ দলের খেলোয়াড়রা তাঁকে অনেক ব্যবধানে ছাড়িয়ে যাচ্ছে। অনেক ব্যবধানে। তারা বিরাট কোহলি কিংবা ভারতের সবচেয়ে ফিট ক্রিকেটারকে অনায়াসেই অনেক পেছনে ফেলে দৌড়াবে।'

 

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এই ইয়ো ইয়ো টেস্ট শুরু হয় ভারতীয় ক্রিকেটে। ফিটনেসের সর্বোচ্চ মাণদণ্ড হিসেবে তা নির্ধারণ করা হয়। দলের স্ট্রেংথ অ্য়ান্ড কন্ডিশনিং কোচ শঙ্কর বসু ও তৎকালিন কোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে এই ইয়ো ইয়ো টেস্ট শুরু হয়েছিল। যা এখনও চলছে।

এদিকে, চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে না খেলতে পারলেও ইংল্যান্ডের মাটিতে হতে চলা ওয়ান ডে সিরিজে হয়ত দেখা যাবে বিরাট কোহলিকে। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে খেলতে মরিয়া বিরাট। তার আগে দেশের জার্সিতে কতগুলো ওয়ান ডে ম্য়াচে খেলেন কিং কোহলি তা দেখার। কারণ ৩৭ বছরের বিরাট এখন শুধুমাত্র এই ফর্ম্য়াটটিই খেলেন। তিনি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন। বিরাটকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরাও।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget