এক্সপ্লোর

UEFA Euro 2024: এরিকসনদের সফর শেষ, ডেনমার্ককে হারিয়ে উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানি

Germany vs Denmark: জার্মানি ও ডেনমার্কের ম্যাচে উভয় দলেরই একটি করে গোল বাতিল করা হয়।

ডর্টমুন্ড: ঘরের মাঠে আয়োজক দেশ আয়োজক দেশের দুরন্ত ফর্ম অব্যাহত। চলতি উয়েফা ইউরোয় (UEFA Euro 2024) নাগাড়ে নিজেদের চতুর্থ ম্যাচ জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মানি। ২-০ গোলে ডেনমার্ককে (GER vs DEN) পরাজিত করল তাঁরা। জার্মানদের হয়ে কাই হ্যাভার্টজ় (Kai Havertz) প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি আসে জামাল মুসিয়ালার (Jamal Musiala) পা থেকে। 

ম্যাচের শুরু থেকেই জার্মানরা যে দাপট দেখাতে পারে, সেই পূর্বাভাস বিশেষজ্ঞদের অনেকেই দিয়েছিলেন। হলও তাই। একেবারে শুরু থেকেই কিমিচ, হ্যাভার্টজ়রা দাপট দেখাতে শুরু করেন। দুই তারকাই প্রথম দশ মিনিটে গোলের দুই ভাল সুযোগ পান। এমনকী কর্নার থেকে নিকো স্লটারব্যাক ডেনমার্কের জালে বলও জড়িয়ে দেন। তবে প্রথম দুইক্ষেত্রে ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল দুইটি ভাল সেভ করেন। আর স্লটারব্যাকের গোল ভার বাতিল করে দেয়। কিমিচ ডেনমার্ক ডিফেন্ডারকে পেনাল্টি বক্সে অযাচিতভাবে ব্লক করায় গোল বাতিল করতে হয়। তবে ডেনমার্কের কাছে এই চাপের বিষয়টা অপরিচিত কিছু নয়। তারা প্রতিপক্ষের চাপেও অটল থেকে নিজেদের সময়মতো আঘাত হানার জন্য বেশ বিখ্যাত।

তবে হঠাৎ করেই ঝড়ের জন্য ম্যাচ বন্ধ করতে করে। খেলোয়াড়রা ফিরে যান সাজঘরে। মাঠে ফেরার পর দুই দলই একদম আক্রমণাত্মক ফুটবল খেলতে ঝাঁপিয়ে। হু হু করে একের পর এক আক্রমণের ঝড় উঠে। তবে সেই ঝড়ের মাঝেও ম্যানুয়েল নয়ার ও স্মাইকেল নিজেদের ক্লাস দেখিয়ে প্রথমার্ধে ম্যাচ গোলশূন্যই রাখেন। হয়ল্যান্ড, হ্যাভার্টজ়রা চেষ্টা করেও জালে বল জড়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধে একইভাবে খেলা চলতে থাকে। জোয়াকিম অ্যান্ডারসন অবশেষে নয়ারকে কাটিয়ে জার্মানদের জালে বল জড়ান। তবে সেই গোল ভার বাতিল করে দেয়। উপরন্তু, তাঁর হ্যান্ডবল থেকেই পেনাল্টি পায় জার্মানি। হ্যাভার্টজ় গোল করতে ভুল করেননি। হ্যাভার্টজ় গোলের আরও দুইটি বড় সুযোগ পেয়ে নষ্ট করেন। ড্যানিশদের হয়ে হয়ল্যান্ডও বড় সুযোগ হাতছাড়া করেন। কিন্তু মুসিয়ালা তেমনটা করেননি। ৬৮ মিনিটে দুরন্ত বাঁক খাওয়ানো শটে জার্মানির ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচে আর কোনও গোল হয়নি। ২-০ জয় পায় জার্মানরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মেসির অনুপস্থিতিতে মার্তিনেজের জোড়া গোল, পেরুকে হেলায় হারাল আর্জেন্তিনা, কোপার শেষ আটে কানাডাও 

সেরা শিরোনাম

Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget