এক্সপ্লোর

Spain vs Croatia: স্প্যানিশ আর্মাডার ধাক্কায় চুরমার ক্রোয়েশিয়া, ৩-০ গোলে জিতে অভিযান শুরু মোরাতাদের

Euro Cup 2024: প্রথমার্ধের তিন ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে ক্রোয়েশিয়া। আলভারো মোরাতা (Alvaro Morata), ফাবিয়ান রুইজ (Fabian Ruiz) ও কার্ভাজালের (Dani Carvajal) গোলে প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় স্পেন।

বার্লিন: ইউরো কাপের (UEFA Euro Cup) ইতিহাসে জার্মানির সঙ্গে যুগ্মভাবে সবচেয়ে সফল দল। এবারও ট্রফি জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট। কেন, তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিল স্পেন (Spain vs Croatia)। স্প্যানিশ আর্মাডার ধাক্কায় চূর্ণ ক্রোয়েশিয়া। ৩-০ গোলে ক্রোটদের উড়িয়ে ইউরো কাপে অভিযান শুরু করলেন আলভারো মোরাতারা।

প্রথমার্ধের তিন ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে ক্রোয়েশিয়া। আলভারো মোরাতা (Alvaro Morata), ফাবিয়ান রুইজ (Fabian Ruiz) ও দানি কার্ভাজালের (Dani Carvajal) গোলে প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় স্পেন। হাজার প্রচেষ্টাতেই সেই ব্যবধানে কমাতে পারেননি লুকা মদ্রিচ, ইভান পেরিসিচরা।

২০০৮ ও ২০১২, চার বছরের ব্যবধানে দুবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এবারের টুর্নামেন্টে জার্মানির বার্লিনে তাদের শুরুটাও হল রাজকীয়ভাবে। ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৩ গোলে পর্যুদস্ত করল স্পেন। 

কিক অফের পর থেকেই দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ শুরু করে। তবে গোল হচ্ছিল না। ২৯ মিনিটে প্রথম গোল করেন মোরাতা। ফাবিয়ানের দুরন্ত পাস ধরে স্পেনের অধিনায়ক দোমিনিক লিভাকোভিচকে পরাস্ত করেন।

তার ঠিক তিন মিনিট পরেই গোল ফাবিয়ানের। দ্বিতীয়ার্ধের বিরতির ঠিক আগে তৃতীয় গোল করেন ডিফেন্ডার কার্ভাজাল। ইউরো কাপের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার লামিন ইয়ামালের (Lamine Yamal) পাস ধরে গোল করে ম্যাচের ভাগ্য যেন চূড়ান্ত করে দেন তিনি।

 

দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার একটি গোল বাতিল হয়। পেনাল্টি পেয়েছিলেন ক্রোটরা। ব্রুনো পেতকোভিচের শট গোলকিপার রুখে দিলে ফিরতি বলে গোল করেন। তবে যেহেতু পেনাল্টি নেওয়ার সময় ক্রোট ফুটবলাররা নিয়ম ভেঙে স্পেনের বক্সে ঢুকে পড়েছিলেন, ভার প্রযুক্তির সাহায্যে সেই রিপ্লে দেখে গোল বাতিল করেন রেফারি।                                 

 

আরও পড়ুন: রোহিত-কোহলিদের থেকে শেখা মন্ত্রেই প্রতিপক্ষদের ঘায়েল করতে চান বাংলার পেসার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget