এক্সপ্লোর

Tim Bresnan Announces Retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টিম ব্রেসনান

Tim Bresnan Announces Retirement: কিন্তু কাউন্টি ও ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ৩৬ বছরের এই পেসার। ওয়ার্কউইকশায়ারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন ব্রেসনান।

লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্য়ান্ডের তারকা পেস বোলার টিম ব্রেসনান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। কিন্তু কাউন্টি ও ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ৩৬ বছরের এই পেসার। ওয়ারউইশায়ারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন ব্রেসনান। গত বছর এপ্রিলেই এই ক্লাবে যোগ দেন তিনি। এবার সেখান থেকেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। ক্লাবের তরফে ব্রেসনানের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে এই তারকা পেসার জানিয়েছেন, ''এটা নিঃসন্দেহে আমার কাছে ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত। কিন্তু এবার শীতে অনুশীলনের সময়ই আমি ভেবে নিয়েছিলাম যে এটাই সেরা সময়। আমি কঠিন পরিশ্রম করছিলাম। কিন্তু তবুও আমার মনে হচ্ছিল যে আমি নিজের একশো শতাংশ দিতে পারছি না। তাই আমি আমার দলের সতীর্থদের জানিয়েওছিলাম আমার সিদ্ধান্তের কথা।''

তিনি আরো বলেন, ''আমি আমার কেরিয়ার নিয়ে ভীষণ গর্বিত। ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে পারা আমার কাছে ভীষণ সৌভাগ্যের বিষয়। দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। ছোটোবেলা থেকে যখন বেড়ে উঠছিলাম আমি একবারো ভাবতে পারিনি যে এই ভাবে খেলার সুযোগ পাব আমি। ক্রিকেটকে যেভাবে আমি ভালবাসি তা কোনোদিনও কমবে না। আমার মাথা ক্রিকেট নিয়েই থাকবে। কিন্তু ২০২২ এ এসে আমার মনে হচ্ছে যে আমার শরীর আর সায় দিচ্ছে না ক্রিকেটের জন্য।''

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ৭,১৩৮ রান করেছেন ব্রেসনান। এমনকী বল হাতে তুলে নিয়েছেন ৫৭৫ উইকেট। তার মধ্যে রয়েছে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরি ও বল হাতে ৯ বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও। 

আন্তর্জাতিক ক্রিকেটে ১৪২ ম্যাচে দেশের হয়ে খেলেছেন ব্রেসনান। তার মধ্যে ২৩ টি টেস্ট রয়েছে। ২০১০-১১ মরসুমে অ্যাশেজে ইংল্যান্ডের জয়ের পেছনে বড় ভূমিকা ছিল এই ক্রিকেটারের। ২০১১ মরসুমে টেস্টে শীর্ষে চলে গিয়েছিল ইংল্যান্ড।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget