এক্সপ্লোর

বিরাটদের কোচ হতে চেয়ে আবেদন রবিন সিংহের

রবিন এর আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। অলরাউন্ডার রবিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেরও ফিল্ডিং কোচ ছিলেন

মুম্বই: ভারতের জাতীয় দলের হেড কোচ হতে চেয়ে আবেদন করলেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিংহ। যিনি এর আগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। বিশ্বকাপের শেষেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে বিরাট কোহলিদের হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের। নতুন আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুলাই। বিশ্বকাপের পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে বেরিয়ে পড়ছে ভারতীয় দল। আপাতত শাস্ত্রী-বাঙ্গার-অরুণ-শ্রীধরদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে। শাস্ত্রী-সহ বর্তমান কোচিং স্টাফদের কাউকেই নতুন করে আবেদন করতে হবে না। তাঁরা অটোমেটিক চয়েস হিসাবে পদপ্রার্থীর স্বীকৃতি পাবেন। রবিন এর আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। অলরাউন্ডার রবিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেরও ফিল্ডিং কোচ ছিলেন। গ্রেগ চ্যাপেল জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফিল্ডিং কোচ রবিন ও বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ অন্তর্বর্তী কোচ হিসাবে জাতীয় দলের দায়িত্বও সামলেছেন। সেই সময়েই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতে ভারত। এছাড়া ভারতের অনূর্ধ্ব ১৯ ও এ দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে রবিনের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বেডোজ ট্রাইডেন্টকেও কোচিং করিয়েছেন তিনি। তাঁর প্রশিক্ষণে দুবার সেমিফাইনাল খেলার পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একবার ফাইনালও খেলে বার্বেডোজ। রবিন নিজে বলেছেন, পরের বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের কোচিং স্টাফের পরিবর্তন করার এটা ভাল সময়। পাশাপাশি তিনি বলেছেন, 'বর্তমান কোচের অধীনে ভারত পরপর দুটি ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেরও শেষ চার থেকে বিদায় নিয়েছে। ২০২৩ বিশ্বকাপের কথা ভাবলে বদল করাটা ঠিক।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget