এক্সপ্লোর

আমাকে কেন নির্বাসিত করা হয়েছিল জানি না, তবে ৯৯ টেস্ট খেলার রেকর্ড আশা করি কেউ ভাঙতে পারবে না, বলছেন আজহার

ভারতীয় দলের হয়ে ৯৯টি টেস্ট ম্যাচে ৬,১২৫ রান করেন আজহার। তাঁর গড় ৪৫। ৩৩৪টি একদিনের আন্তর্জাতিকে ৩৬.৯২ গড়ে তাঁর মোট রান ৯,৩৭৮।

নয়াদিল্লি: ২০০০ সালে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আজীবন নির্বাসিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বিসিসিআই-এর এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন। ২০১২ সালে তাঁর আজীবন নির্বাসনের সাজা ‘বেআইনি’ বলে রায় দেয় আদালত। এরপর ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন আজহার। তবে ২০ বছর পরেও নির্বাসিত হওয়ার গ্লানির কথা ভুলতে পারছেন না তিনি। তাঁর দাবি, কী কারণে নির্বাসিত হয়েছিলেন, সেটা এখনও জানেন না। পাকিস্তানের একটি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজহার বলেছেন, ‘যা হয়েছে, তার জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমাকে কী কারণে নির্বাসিত করা হয়েছিল, সেটা জানি না। তবে আমি এর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ১২ বছর পরে নির্বাসনমুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর যখন বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে যাই, তখন মানসিক তৃপ্তি হয়েছিল।’ আজহার আরও বলেছেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। কপালে যা লেখা সেটা হবেই। এখন আমি এভাবেই বিষয়টি দেখি, এখন খেলোয়াড় যদি ভাল হয়, তাহলে সে ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলে। তাই আমার মনে হয়, ৯৯টি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আমি ১৬-১৭ বছর ধরে খেলেছি। তার মধ্যে ১০ বছর অধিনায়ক ছিলাম। আর কী চাইতে পারি?’ ভারতীয় দলের হয়ে ৯৯টি টেস্ট ম্যাচে ৬,১২৫ রান করেন আজহার। তাঁর গড় ৪৫। ৩৩৪টি একদিনের আন্তর্জাতিকে ৩৬.৯২ গড়ে তাঁর মোট রান ৯,৩৭৮। ভারতের অধিনায়ক হিসেবে তিনি দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। তিনটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেন তিনি। টানা তিনটি শতরান করে তিনি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন। লেগ-সাইডে তিনি অত্যন্ত শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন। তবে তাঁর ক্রিকেট কেরিয়ারের শেষটা একেবারেই ভাল হয়নি। তাঁর সেই আফশোস রয়েই গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget