এক্সপ্লোর

French Open 2024: হাঁটুর চোট, কোয়ার্টার ফাইনালে উঠেও ফরাসি ওপেন থেকে সরলেন জকোভিচ

আর্জেন্তিনার ফ্রান্সিসকো সেরেনডুলোকে ৪ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা।

প্যারিস: পরপর দুটো দুরন্ত ম্য়াচ উপহার দিয়েছিলেন। তৃতীয় রাউন্ড ও চতুর্থ রাউন্ডে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন। দুটো ম্য়াচেই সাড়ে চার ঘণ্টার বেশি লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু বাধ সাধল হাঁটুর চোট। যার জন্য এবার ফরাসি ওপেন (French Open 2024) থেকে ছিটকে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। আয়োজকদের তরফেই জানিয়ে দেওয়া হয় যে জকোভিচ যে নাম তুলে নিয়েছেন। উল্লেখ্য, আর্জেন্তিনার ফ্রান্সিসকো সেরেনডুলোকে ৪ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে জকোভিচের ম্যাচ ছিল ক্যাসপার রুডের সঙ্গে। কিন্তু জোকার সরে দাঁড়ানোয় ওয়াক ওভার পেয়ে গেলেন রুড।  

সাঁইত্রিশের জোকারের ফিটনেস বারবার টেনিস বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। চলতি ফরাসি ওপেনে টানা দুটো ম্য়াচে যেভাবে প্রায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে তিনি কোর্টে দাপট দেখিয়েছিলেন, তা দেখে অনেকেই মুগ্ধ ছিলেন। কিন্তু গতকাল ম্য়াচ খেলার সময়ই হাঁটুতে চোট পান জোকার। যার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। গতকালের ম্য়াচে পাঁচ সেটের লড়াইয়ে জোকার জয় ছিনিয়ে নিলেন। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩। গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশি ৩৭০ তম ম্য়াচ জিতে ফেললেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তিনি টেক্কা দিয়ে দিলেন কিংবদন্তি রজার ফেডেরাররকে। ৩৬৯ গ্র্যান্ডস্লাম ম্য়াচ জয় ছিল সুইস সম্রাটের ঝুলিতে। গতকাল চতুর্থ রাউন্ডের খেলায় প্রথম সেটে ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল জকোভিচ। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে পরপর হেরে যায় জোকার। এর আগের ম্য়াচে মুসেত্তির বিরুদ্ধেও এমনটাই হয়েছিল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Novak Djokovic (@djokernole)

টুর্নামেন্টে নিজের প্রথম ম্য়াচেই ছিটকে গিয়েছিলেন রাফায়েল নাদাল। তিনি হেরে গিয়েছিলেন আলেকজান্ডার জেভেরভের বিরুদ্ধে। এবার সরে দাঁড়ালেন জোকারও। ফরাসি ওপেন পেতে পারে নতুন কোনও চ্যাম্পিয়ন। 

আপাতত জেভেরভ, সিসিপাস, আলকারেজরা রয়েছেন প্রবল দাবিদার এবারের ফরাসি ওপেন খেতাব জয়ের। তালিকায় রয়েছেন জার্মানির ড্যানিল মেদভেদভও। 

আরও পড়ুন: কাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু রোহিতদের, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget