এক্সপ্লোর

French Open 2023: আলকারাজকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে জকোভিচ, লক্ষ্য এবার ২৩ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের

Novak Djokovic vs Carlos Alcaraz: আলকারাজের বিরুদ্ধে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জেতেন জকোভিচ। পরের সেটটি ৭-৫ ব্যবধানে জিতে সমতা ফেরান আলকারাজ। কিন্তু তৃতীয় সেটে তাঁকে ক্র্যাম্পের সমস্যা ভোগাতে থাকে।

নয়া দিল্লি: বিশ্বের ১ নম্বর তথা শীর্ষবাছাই কার্লোস আলকারাজকে (Carlos Alcaraz) হারিয়ে ফরাসি ওপেনের (French Open) ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic )। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গ্র্যান্ডস্ল্যাম খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন জকোভিচ। 

আলকারাজের বিরুদ্ধে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জেতেন জকোভিচ। যদিও পরের সেটটি ৭-৫ ব্যবধানে জিতে সমতা ফেরান আলকারাজ। কিন্তু তৃতীয় সেটে তাঁকে ক্র্যাম্পের সমস্যা ভোগাতে থাকে। দ্বিতীয় গেমের পরেই তিনি চিকিৎসকদের ডাকেন। এরপর পুরো ম্যাচ খেলেই কোর্ট ছাড়লেন বটে, কিন্তু বাকি দুই সেটে কার্যত অসহায় দেখাল শীর্ষবাছাই আলকারাজকে। 

এই জয়ের ফলে ২৩ গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে ফরাসি ওপেনের ফাইনালে উঠে গেলেন জকোভিচ। 

সেমিফাইনালে শীর্ষবাছাইকে হারিয়ে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জোকার। অনুরাগীরা ভেবেছিলেন হয়ত নতুন প্রজন্মের হাতে উঠতে পারে ফরাসি ওপেনের ট্রফি। তবে ক্লে কোর্টে জকোভিচ যেন চিরকালীন। আলকারাজের ভাল কোর্ট কভারেজ, শট-কে হেলায় হারালেন তিনি। বিশ্বের বর্তমান ১ নম্বর আলকারেজের 'পাওয়ার' হল ড্রপ শট। ফরাসি ওপেনের সেমিফাইনাল অবধি এই শটেই বিপক্ষকে জব্দ করে চলেছিলেন তিনি। তবে অভিজ্ঞ নোভাকের কাছে সেই 'পাওয়ার' বুমেরাং হল আলকারাজের জন্য। প্রতিপক্ষের ছন্দ নষ্ট করতে ড্রপ শট দিয়েই ম্যাচ বের করলেন নোভাক। 

তবে আলকারেজ অনুরাগীদের বক্তব্য, ক্র্যাম্পের সমস্যা না ভোগালে হয়ত বিপাকে পড়তে হত জকোভিচকে। প্রতিটি পয়েন্টের জন্যে আলকারাজ কোর্ট জুড়েই ছোটাছুটি করেন। ড্রপ শট এবং নেট পয়েন্টের ক্ষেত্রে কিছুটা এগিয়েও ছিলেন আলকারাজ। কিন্তু ক্র্যাম্পের সমস্যাই শেষ করল ম্যাচ। নিক কির্গিয়স, অ্যান্ডি রডিক-সহ অনেকেই আলকারাজের প্রতি সহমর্মিতা জানান।                                                       

ম্যাচ শেষে জকোভিচও পিঠে হাত দিয়ে আলকারাজকে সান্ত্বনা দেন। প্রসঙ্গত, এই নিয়ে সপ্তমবার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন জকোভিচ। ২০১৬ ও ২০২১ সালের পর তৃতীয়বার ফরাসি ওপেন খেতাব জয়ের হাতছানি জকোভিচের সামনে।

 

আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget