এক্সপ্লোর

আইপিএল চুক্তি থেকে উইকেট কিপিং,মাহি-মন্ত্রে উপকৃত, জানালেন ঋষভ পন্ত

লন্ডন: ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরী বলে মনে করা হচ্ছে তাঁকেই। সেই তরুণ উইকেটরক্ষ-ব্যাটসম্যান ঋষভ পন্ত। এবার তাঁর কেরিয়ারের শুরুতে সাফল্যের ক্ষেত্রে ধোনির পরামর্শ তাঁকে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। আইপিএলের চুক্তি থেকে শুরু করে কিপিংয়ের টিপস, মাহি-মন্ত্রে উপকৃত তিনি। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাত্কারে ঋষভ বলেছেন, যখন সাহায্যের প্রয়োজন হয়েছে, তখনই মাহি ভাইয়ের কাছে চেয়েছি। আইপিএল চুক্তি থেকে শুরু করে উইকেট কিপিং, প্রত্যেক বিষয়েই তিনি আমাকে পরামর্শ দিয়েছেন। ২০ বছরের ঋষভ বলেছেন, মাহিভাই আমাকে সবসময়ই বলেন, কিপিংয়ের ক্ষেত্রে মাথাও হাতের সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। শরীরের ভারসাম্যের বিষয়টি পরে ভাবলেও চলে।তাঁর এই পরামর্শ আমাকে প্রচুর সাহায্য করেছে। বাঁহাতি ঋষভ বলেছেন, ভারতের ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। সেখানে সবসময়ই একটা ইতিবাচক মানসিকতা থাকে। ঋষভ বলেছেন, ভারতীয় ড্রেসিংরুমে সবাই সবাইকে সাহায্য করে এবং একে অপরের পাশে দাঁড়ায়। আইপিএলে দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দলে ঋষভকে রাখা হয়নি। কিন্তু ভারত এ দলের হয়ে ইংল্যান্ডের মাটিতে ধৈর্য্যশীল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলে দীনেশ কার্তিকের ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে তাঁকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডে তাঁর পারফরম্যান্স ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা আদায় করে নিয়েছে। ঋষভের ভবিষ্যত উজ্জ্বল বলে অনেকেই মনে করেন। প্রাক্তন উইকেটরক্ষক কিরণ মোরে মনে করছেন, ভবিষ্যতের অ্যাডাম গিলক্রিস্ট হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ঋষভের। এ ব্যাপারে ঋষভ বলেছেন, অ্যাডাম গিলক্রিস্ট আমার আদর্শ। আমি ছোটবেলা থেকে ওঁর খেলা দেখে এসেছি। কিন্তু এই মুহূর্তে অনেকের থেকেই অনেক কিছু শিখছি। যেমন রাহুল দ্রাবিড় স্যর, অজিঙ্ক রাহানে, বিরাট কোহালি। আমি প্রতিদিন নিজের খেলায় উন্নতি করতে চাই। টেস্ট দলে সুযোগ পাওয়ায় তাঁর অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে ঋষভ বলেছেন, আমি সবদিনই টেস্ট দলে সুযোগ পেতে চাইতাম। এবার টেস্ট দলে সুযোগ পাওয়ায় স্বপ্ন সত্যি হল বলে মনে হচ্ছে। এটা দারুণ একটা অনুভূতি। শুধু আমিই নয়,আমার পরিবার, কোচ তারেক সিনহা স্যর-সবাই খুব খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget