এক্সপ্লোর

Ronaldo on Manchester United: ওল্ড ট্র্যাফোর্ডে ফিরলেন রোনাল্ডো, সাফল্যের রাস্তায় ফিরবে ম্যান ইউ?

Cristiano Ronaldo returns to Old Trafford. | ওল্ড ট্র্যাফোর্ডে শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ এসেছে ২০১২-১৩ মরসুমে। ২০০৭-০৮ মরসুমের পর আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি ম্যান ইউ।

লন্ডন: যে ক্লাবে খেলার সুবাদে সারা বিশ্ব তাঁকে চিনেছিল, সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি আর ইতালিতে থাকছেন না। তাঁকে ফের দেখা যাবে ওল্ড ট্র্যাফোর্ডে। ‘সিআরসেভেন’-এর হাত ধরেই কি ফের সাফল্যের মুখ দেখবে ম্যান ইউ? ওল্ড ট্র্যাফোর্ডে শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ এসেছে ২০১২-১৩ মরসুমে। শেষ এফএ কাপ জয় ২০১৫-১৬ মরসুমে। শেষবার লিগ কাপ এসেছে ২০১৬-১৭ মরসুমে। ২০০৭-০৮ মরসুমের পর আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি ম্যান ইউ। ২০১৬-১৭ মরসুমে ইউরোপা লিগ এসেছে ওল্ড ট্র্যাফোর্ডে। সবমিলিয়ে রোনাল্ডো ক্লাব ছাড়ার পর সেভাবে সাফল্য আসেনি। এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছেন প্রাক্তন ফুটবলার ও বর্তমানে ম্যানেজার ওলে গুনার সোলস্কার। এর সঙ্গে রোনাল্ডো যুক্ত হওয়ায় ফের সোনালি দিনের অপেক্ষায় সারা বিশ্বের ম্যান ইউ সমর্থকরা। এখন থেকেই প্রত্যাশার পারদ গগনচুম্বী।

এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার হিসেবে রোনাল্ডো ছাড়াও আছেন ইংল্যান্ডের তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা হিসেবে যাঁকে চিহ্নিত করা হচ্ছে সেই এডন স্যাঞ্চো। তিনি জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে নিজের দেশের ক্লাবে সই করেছেন। এছাড়া আছেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি, অ্যান্টনি মার্শিয়াল, মার্কাস র‍্যাশফোর্ডরা। ম্যান ইউয়ের মিডফিল্ডেও একাধিক তারকা। আছেন পল পোগবা, হুয়ান মাতা, জেসি লিনগার্ড, আন্দ্রিয়াস পেরেইরা, ব্রুনো ফার্নান্ডেজরা। ফলে বেশ শক্তিশালী দল ম্যান ইউ। সেই কারণেই সাফল্যের আশায় সমর্থকরা। 

২০০৯-এ ম্যান ইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো। সেখান থেকে ইতালি হয়ে তিনি ফিরলেন ওল্ড ট্র্যাফোর্ডে। তিনি ইতালি ছাড়ছেন এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেই আসরে নামে ম্যাঞ্চেস্টার সিটি। অনেকটা এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু নাটকীয়ভাবে পট পরিবর্তন। পুরনো ক্লাবেই ফিরলেন ‘সিআরসেভেন’।

প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে থাকাকালীন দলকে সাফল্য এনে দিয়েছিলেন রোনাল্ডো। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এখনও পর্যন্ত শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যান ইউ। পুরনো সেই দিন ফিরে আসার প্রত্যাশায় সমর্থকরা। 

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget