এক্সপ্লোর

ওয়ান্ডারার্সের পিচ নিয়ে অসন্তোষ সৌরভের, ১৮৭ লড়াইয়ের মতো স্কোর, বললেন পূজারা

নয়াদিল্লি ও জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন ভারতের ইনিংস ১৮৭ রানে শেষ হয়ে গিয়েছে। ওয়ান্ডারার্সের এই পিচে ১৮৭ রান লড়াইয়ের মতো স্কোর বলে মনে করছেন ভারতীয় দলের ওপেনার চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে পূজারা সংযমী ইনিংস খেলে হাফসেঞ্চুরি করেছেন। দিনের শেষে তিনি বলেছেন, এটা অন্যতম কঠিন একটা উইকেট। এ ধরনের উইকেটে রান পাওয়াটা খুবই তৃপ্তিদায়ক। পূজারা বলেছেন, এই পিচে ১৮৭ রান মোটেই খারাপ স্কোর নয়। এটা সাধারণ পিচে ৩০০ রানের মতো। আমি যেসব পিচে ব্যাটিং করেছি, তার মধ্যে এটা অন্যতম কঠিন পিচ। কেপটাউনে প্রথম টেস্টে যে রকম উইকেট ছিল এটা তার থেকেও কঠিন। এই পিচে দল যেভাবে ব্যাটিং করেছে তাতে সন্তুষ্ট পূজারা। তিনি বলেছেন, আমরা ভালো ব্যাটিং করেছি। স্কোরবোর্ডে যথেষ্ট রান রয়েছে। এবং ওদেরকে অল আউট করার ক্ষমতা আমাদের রয়েছে। পিচে যথেষ্ট ডেভিয়েশন রয়েছে। পিচ একটু স্লো হলেও যথেষ্ট বাউন্স রয়েছে। সেই সঙ্গে রয়েছে ল্যাটারাল মুভমেন্টও। পিচে ফাটল রয়েছে। যার ফলে বল কখনও কখনও ঘুরে যাচ্ছে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ৬ রান করে। পূজারা বলেছেন, দিনের শেষে যেটুকু সময় পাওয়া গিয়েছে, তাতে আমাদের বোলারা দারুণ লেংথ রেখে বল করেছে। এই উইকেটে টিকে থাকা খুব কঠিন। এদিকে, ওয়ান্ডারার্সের এই পিচ প্রথম দিনেই যেভাবে খামখেয়ালি আচরণ করেছে তাতে অসন্তুষ্ট ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, এটা ব্যাটসম্যানদের প্রতি একেবারেই অবিচার। এ ক্ষেত্রে আইসিসি-র হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সৌরভের ট্যুইট, এ ধরনের পিচে ক্রিকেট একেবারেই অনায্য...২০০৩-এ নিউজিল্যান্ডেও এমনটা দেখেছি.. ব্যাটসম্যানদের কোনও সুযোগই থাকে না..আইসিসি-র বিষয়টি দেখা উচিত।

সেরা শিরোনাম

Sanju Samson: জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
Shreyas Iyer: নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের

ভিডিও

Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget