এক্সপ্লোর

চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল, তার জায়গায় দলে গৌতম গম্ভীর

কলকাতা: ইডেন টেস্টের আগে ভারতীয় শিবিরে ধাক্কা৷ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল৷ তাঁর জায়গায় দলে এলেন গৌতম গম্ভীর৷ ফের একবার তাঁর সামনে খুলে গেল টিম ইন্ডিয়ার দরজা৷ দুরন্ত ফর্ম আর দীর্ঘ পরিশ্রমের ফসল কি পেতে চলেছেন গৌতম গম্ভীর? বিরাট কোহালির সঙ্গে তাঁর শত্রুতার থেকে এবার কি বন্ধুত্ব? ইডেন টেস্টের আগে হঠাত্‍ই সেই সম্ভাবনা প্রবল৷ কেএল রাহুলের বদলি হিসেবে ভারতীয় দলে ফের ঢুকে পড়লেন গৌতম গম্ভীর৷ কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান ওপেনার কে এল রাহুল৷ এখনও ভোগাচ্ছে সেই চোট৷ ফলে, শুক্রবার থেকে শুরু হতে চলা ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি৷ আর, তাতেই ভাগ্যের শিকে ছিঁড়ল দিল্লির ওপেনারের৷ ইতিমধ্যে ব্যাঙ্গালোরের ফিটনেস টেস্টেও উতরে গিয়েছেন তিনি৷ ২০১৬ আইপিএলে ১৫ টি ম্যাচে করেছেন ৫০১ রান৷ গত রঞ্জি ট্রফিতেও দুর্ধর্ষ পারফরমেন্স৷ এই মরসুমের গোলাপি বলের দলীপ ট্রফিতেও রীতিমত নজরকাড়া স্কোর৷ তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ৯৪, ৩৬, ৯০, ৫৯ ও ৭৭ রান৷ দেশের হয়ে খেলেছেন ৫৬ টি টেস্ট৷ তাঁর ব্যাট থেকে এসেছে ৪০৪৬ রান৷ তবে, ইডেন টেস্টেই প্রথম এগারোয় তাঁর ঢুকে পড়ার সম্ভাবনা কম৷ কে এল রাহুলের জায়গায় ‍বিজয়ের সঙ্গে ওপেন করতে নামতে পারেন শিখর ধবন৷ সেক্ষেত্রে আপাতত রিজার্ভ ওপেনার হিসেবে দলে থাকতে পারেন গম্ভীর৷ শেষবার দেশের হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৪-তে৷ ২ বছর পর ফের গায়ে টিম ইন্ডিয়ার জার্সি৷ ফের কি গম্ভীরের ব্যাটে রানের বন্যা৷ গম্ভীরের উত্তরের অপেক্ষায় ক্রিকেটভক্তরা৷

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই, কী বার্তা দেওয়া হল?
বৈভবকে নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই, কী বার্তা দেওয়া হল?
FIFA World Cup 2026: 'উরুগুয়ে, স্পেনকে আটকে দেওয়াটা কাকতালীয় ছিল না', কেপ ভার্দের ফুটবলারদের দরাজ সার্টিফিকেট মেসির
'উরুগুয়ে, স্পেনকে আটকে দেওয়াটা কাকতালীয় ছিল না', কেপ ভার্দের ফুটবলারদের দরাজ সার্টিফিকেট মেসির
IND vs ENG T20: অক্ষরের সামনে রেকর্ডের হাতছানি, আজ মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন ধোনিকে
অক্ষরের সামনে রেকর্ডের হাতছানি, আজ মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন ধোনিকে
Vaibhav Sooryavanshi: অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা
অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা

ভিডিও

Chandrima Bhattacharya:
GI Tagged Mecha Sandesh: মিষ্টির দুনিয়ায় বাঁকুড়ার নতুন গর্ব,GI স্বীকৃতি পেল বেলিয়াতোড়ের মেচা সন্দেশ
Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget