এক্সপ্লোর

Gautam Gambhir : সাপোর্ট স্টাফের জন্য গম্ভীরের দেওয়া ৫ নামই খারিজ, শুধু এই একজনকেই পছন্দ BCCI-এর : রিপোর্ট

India Cricket Team's Support Staff: বোলিং ও ফিল্ডিং কোচ কাদের করা হবে ? তা নিয়ে এখনও চর্চা চলছে।

নয়াদিল্লি : প্রধান কোচ হিসাবে শুধু গৌতম গম্ভীরকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু, সাপোর্ট স্টাফ কারা হবেন ? সেই খোঁজ এখনও জারি ভারতীয় ক্রিকেট বোর্ডের। এনিয়ে গম্ভীর নিজেও তৎপর। যদিও সাপোর্ট স্টাফের বিভিন্ন ভূমিকায় তিনি যাঁদের চাইছেন তা পছন্দ হয়নি বোর্ডের। ব্যতিক্রমও অবশ্য আছে। আর বিনয় কুমার, মর্নি মর্কেল, অভিষেক নায়ার, রায়ান টেন ডোয়েশাটে ও জন্টি রোডস ও লক্ষ্মীপতি বালাজির নাম সাজেস্ট করেছিলেন গম্ভীর। কিন্তু, এর মধ্যে বোর্ড শুধু একজনের বিষয়ই খতিয়ে দেখছে। 

Economics Times-এর রিপোর্ট অনুযায়ী, BCCI গম্ভীরের দেওয়া সব নামই খারিজ করে দিয়েছে। শুধু বিবেচনাধীন রয়েছেন অভিষেক নায়ার। বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ রয়েছেন। যদিও এনিয়ে সরকারি কোনও ঘোষণা এখনও হয়নি। গম্ভীরের অনুরোধ খতিয়ে দেখছে বিসিসিআই।

কিন্তু, বোলিং ও ফিল্ডিং কোচ কাদের করা হবে ? তা নিয়ে এখনও চর্চা চলছে। বোর্ড মর্কেল, বিনয় কুমার, বালাজি, রোডস বা ডোয়েশাটে কাউকেই এইসব ভূমিকায় নিয়োগ করতে চাইছে না। যদিও অতীতে বোর্ড রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়কে তাঁদের সাপোর্ট স্টাফ খুঁজে নেওয়ার স্বাধীনতা দিয়েছিল। একই নিয়ম অবশ্য গম্ভীরের ক্ষেত্রে প্রযোজ্য হল না।

বিসিসিআই জাহির খানকে পরবর্তী বোলিং কোচ চাইছেন। প্রসঙ্গত, নিজের সময়ে অন্যতম সেরা জোরে বোলার ছিলেন জাহির। তিনি ৯২টি টেস্টে ৩১১টি উইকেট নিয়েছিলেন। ভারতের হয়ে সব ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৩০৯ ম্যাচে ৬১০ উইকেট নেন। অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসাবে তাঁকে গণ্য করা হয়।

এর পাশাপাশি বালাজির নাম নিয়েও আলোচনা হয়েছে। ৮টি টেস্ট ম্যাচে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেচেন। ৩৭.১৮ গড়ে ২৭টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, ৩০টি একদিনের ম্যাচে ৩৪টি উইকেট নিয়েছেন। গড় ৩৯.৫২। 

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্ব ও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের অসাধারণ যুগলবন্দি দেখা গিয়েছে। কিন্তু, এরপরই শেষ হয়ে যায় রাহুলের মেয়াদ। অন্যদিকে, রাহুল টিম ইন্ডিয়ার প্রধান কোচ থাকাকালীন ভারতের বোলিং কোচ ছিলেন পারস মাম্রে। তাঁর মেয়াদও শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে, ফিল্ডিং কোচ হিসাবে টি দিলীপের মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget