এক্সপ্লোর

Messi on Euro Cup: ব্যক্তিগত সাফল্য তুচ্ছ, দল হিসাবে লক্ষ্যপূরণের সংকল্প মেসির

বার্সেলোনার সঙ্গে এখনও নতুন চুক্তি হয়নি। তাঁকে পেতে ঝাঁপিয়েছে বিশ্বের সেরা এক ঝাঁক ক্লাব।

গোইয়ানিয়া: কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আর্জেন্তিনা টুর্নামেন্টে যে পাঁচ ম্যাচ খেলেছে, তার চারটিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। গোল করেছেন ৪টি। আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েছেন। হাভিয়ার মাসচেরানোর রেকর্ড ভেঙে দিয়ে। রবিবারের পর জাতীয় দলের জার্সিতে ৭৬টি গোল হয়ে গেল মেসির। কিংবদন্তি পেলের চেয়ে জাতীয় দলের হয়ে গোল করার নিরিখে আর মাত্র এক ধাপ পিছনে।

লিওনেল মেসি অবশ্য ব্যক্তিগত সাফল্য-ব্যর্থতা নিয়ে ভাবছেন না। তিনি আরও বড় স্বপ্ন দেখছেন। আর সেটা হল আর্জেন্তিনার জার্সিতে প্রথম বড় কোনও ট্রফি জয়।

রবিবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্তিনা। ফ্রি কিক থেকে অনবদ্য একটি গোল করেছেন মেসি। সেই সঙ্গে দলের বাকি দুই গোলের বলও সাজিয়ে দিয়েছেন। সেমিফািনালে পৌঁছনোর পর মেসি বলেছেন, ব্যক্তিগত সাফল্য নয়, দল হিসাবে একটা লক্ষ্য নিয়েই নেমেছেন তাঁরা।

ম্যাচের পর মেসি বলেছেন, 'কঠিন ম্যাচ হল। জানতাম প্রতিপক্ষ সহজে ছাড়বে না। তবে শেষ পর্যন্ত এক কদম এগোতে পেরেছি। সেমিফাইনালে ওঠা প্রাথমিক লক্ষ্য ছিল। এই মাঠে খেলা সহজ ছিল না। সেমিফাইনালের আগে হাতে খুব কম সময়। ভাল মতো বিশ্রাম নিতে হবে। আমি সব সময় বলি ব্যক্তিগত সাফল্য গৌণ। দল হিসাবে একটা লক্ষ্য নিয়ে আমরা কোপা আমেরিকায় খেলতে এসেছি। দলের সকলে পরিবার ছেড়ে অনেকদিন বাইরে আছে। সকলের পরিশ্রমকে কুর্নিশ।' রবিবারও ম্য়াচের সেরা হয়েছেন মেসিই।

বার্সেলোনার সঙ্গে এখনও নতুন চুক্তি হয়নি। তাঁকে পেতে ঝাঁপিয়েছে বিশ্বের সেরা এক ঝাঁক ক্লাব। কেন তিনি এখনও ফুটবল গ্রহের আকর্ষণের কেন্দ্রে, রবিবার ফের একবার তা প্রমাণ করে দিলেন মেসি। আর্জেন্তিনার জার্সিতে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করলেন। আর সাজিয়ে দিলেন দুটি গোলের বল। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল লিওনেল স্কালোনির দল। আর আর্জেন্তিনার জয় হয়ে উঠল মেসি-ময়।

চলতি কোপা আমেরিকায় দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। ইকুয়েডর ম্যাচের আগে পর্যন্ত টুর্নামেন্টে তিনটি করে গোল করেছিলেন ও করিয়েছিলেন। রবিবারের পর নিজের গোলের সংখ্যা দাঁড়াল ৪। আর গোলের পাস বাড়ানোর সংখ্যা হল পাঁচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
KKR Jersey: আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget