এক্সপ্লোর

প্রতিভাবানদেরও পর্যাপ্ত সুযোগ প্রয়োজন, বারবার বাদ পড়লে আত্মবিশ্বাসে ধাক্কা লাগে, বলছেন শ্রেয়স

জাতীয় দলের হয়ে ৬টি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রেয়স

নয়াদিল্লি: বারবার দলে অন্তর্ভুক্তি ও বাদ পড়া কোনও ক্রিকেটারের পক্ষেই ভাল নয়। এতে আত্মবিশ্বাসে চিড় ধরে। এমনই মন্তব্য করলেন শ্রেয়স আইয়ার। যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন। শ্রেয়স বলেছেন, 'প্রতিভা থাকলে নিজেকে প্রমাণ করার জন্য বেশ কিছু সুযোগ প্রাপ্য। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বারবার দলে ডাক পাওয়া এবং বারবার বাদ পড়লে আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। নিজের আস্থা নিয়েই সংশয় তৈরি হয়। খুব প্রতিভাবান হলে পর্যাপ্ত সুযোগ প্রয়োজন।' আইপিএলে এখন কনিষ্ঠতম অধিনায়ক শ্রেয়স। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে ২৪ বছরের শ্রেয়স সাত বছর পর প্রথমবার দলকে প্লে-অফে তুলেছিলেন। বিশ্বকাপের পর ভারতীয় দলে ফের ডাক পেয়েছেন তিনি। শ্রেয়স বলেছেন, 'মাঝে-মধ্যে ধৈর্য হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তবে নির্বাচনটা আমার হাতে নেই। আমার হাতে যেটা রয়েছে সেটা হল পারফর্ম করে যাওয়া, পারফর্ম করে যাওয়া আর শুধুই পারফর্ম করে যাওয়া। সেটাই করায় জোর দিচ্ছি।' শ্রেয়স যোগ করেছেন, 'পারফর্ম করে লোককে দেখাতে হবে যে সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার মতো মশলা তোমার মধ্যে রয়েছে। একবার সেই স্বাদ পেয়ে গেলে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হয় না।' জাতীয় দলের হয়ে ৬টি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রেয়স। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের ওপর ব্যাটিং গড় থাকা ক্রিকেটার বলেছেন, 'বিশ্বকাপের দল নির্বাচনের আগে আমাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কারণ আমি ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছি। কঠোর পরিশ্রম করেছি। ভবিষ্যতে দেশের হয়ে খেলার সময় তার সুফল নিশ্চয়ই পাব।' তিনি আরও বলেছেন, 'বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা কষ্টকর। দেশের হয়ে বিশ্বকাপ খেলাটা আমার স্বপ্ন। জানি অল্প কয়েকটা সুযোগ পেয়েছিলাম। তবে টিম কম্বিনেশনের স্বার্থে আমাকে প্রয়োজন হয়নি। আমি সবসময় ইতিবাচক থাকি। ভিতর থেকে কোনও সমস্যাই হয় না। বিশ্বকাপ খেলাটা আমার স্বপ্ন আর ভবিষ্যতে নিশ্চয়ই খেলব।' ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান করার সঠিক অস্ত্রও বেছে নিয়েছেন শ্রেয়স। বলেছেন, 'ভারতের বাইরে রান করতে গেলে পুল আর সুইপ ভাল খেলতে হবে। এই দুটো শট খেললে বোলাররা চাপে পড়ে যায়।' সদ্য ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছিলেন। শ্রেয়স জানিয়েছেন, ওখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত এবং সেটা তাঁকে সাহায্যই করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget