এক্সপ্লোর

ক্যারিবিয়ান সফরে নতুন কীর্তি শুবমানের, ডাবল সেঞ্চুরি করে ভেঙে দিলেন গম্ভীরের ১৭ বছরের পুরনো রেকর্ড

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত এ

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রেকর্ড গড়লেন শুবমান গিল। ভারত এ-র হয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ২৪৮ বলে করলেন অপরাজিত ২০৪ রান। সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন শুবমান। তাঁর এবং অধিনায়ক হনুমা বিহারীর পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজ এ-র বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। ১৯ বছরের শুবমান ভেঙে দিলেন গৌতম গম্ভীরের রেকর্ড। ২০০২ সালে ভারতে সফররত জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৮ রান করেছিলেন গম্ভীর। বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে খেলে। সেটাই ছিল এতদিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড। শুক্রবার থেকে যে নজিরের নতুন মালিক শুবমান। ২৩/৩ স্কোর নিয়ে খেলা শুরু করেছিল ভারত। শুবমান অপরাজিত ছিলেন মাত্র ২ রানে। সেখান থেকে লাঞ্চের মধ্যেই সেঞ্চুরি সম্পূর্ণ করেন পঞ্জাবের ক্রিকেটার। তাঁকে যোগ্য সঙ্গত করেন হনুমা। ১১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৩১৫ রান যোগ করেন দুজনে। ৪ উইকেটে ৩৬৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত এ। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ এ দলের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। প্রথম ইনিংসে প্রথম বলেই কোনও রান না করে আউট হয়ে গিয়েছিলেন শুবমান। দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ যেন অনেকটাই পূরণ করে নিলেন। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার ও দুটি ছক্কা। ৮২.২৫ স্ট্রাইক রেট রেখে ডাবল সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। বাংলার অভিমন্যু ঈশ্বরণ অবশ্য দুই ইনিংসেই রান পাননি। প্রথম ইনিংসে কোনও রান না করে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ডানহাতি ওপেনার করলেন ৬ রান। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত এ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget