এক্সপ্লোর

Glenn Maxwell: ভারতীয় বংশোদ্ভূত বিনি রমনকে বিয়ে করলেন গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell and Vini Raman: ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন গ্লেন ম্যাক্সওয়েল। গতকাল ঘনিষ্ঠদের নিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চারহাত এক হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৩৫০ জন।

মেলবোর্ন: আইপিএল-এর (IPL 2022) আগে সাত পাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ভারতীয় বংশোদ্ভূত বিনি রমনকে (Vini Raman) বিয়ে করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। গতকাল ঘনিষ্ঠদের নিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ সুসম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়ায় নববিবাহিত স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ম্যাক্সওয়েল। বিনি লিখেছেন, ‘ভালবাসা হল পূর্ণতার সন্ধান। তোমার সঙ্গে আমি সম্পূর্ণ।’ বিনি আরও লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস ম্যাক্সওয়েল। ১৮.০৩.২০২২।’

বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ম্যাক্সওয়েল ও বিনির। এবার তাঁরা এই সম্পর্ককে অন্য মাত্রা দিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁরা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বাগদানের কথা ঘোষণা করেন। এবার তাঁরা বিয়ে করলেন।

এই অনুষ্ঠান নিয়ে বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়। সূত্রের খবর, বিয়ের আসরে আমন্ত্রিত ছিলেন মোট ৩৫০ জন। ম্যাক্সওয়েল ও বিনির পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন। অনলাইনে বিয়ের কথা ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। আরসিবি-তে ম্যাক্সওয়েলের এক সতীর্থ তাঁকে খবর দেন, তামিলে ছাপা বিয়ের আমন্ত্রণপত্র অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এর জেরেই নিরাপত্তা বৃদ্ধি করা হয় বলে জানা গিয়েছে।

২০১৭ সালে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বিনির সঙ্গে ম্যাক্সওয়েলের ছবি দেখা যায়। এরপর থেকেই ক্রিকেটমহলে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসে প্রথমবার বিনি ও ম্যাক্সওয়েলকে একসঙ্গে দেখা যায়।

তামিল পরিবারের মেয়ে বিনি পেশায় ফার্মাসিস্ট। তিনি মেলবোর্নের বাসিন্দা। তাঁর বাবা বেঙ্কট রমন ও মা বিজয়লক্ষ্মী বহুদিন ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন। তাঁরা আদতে তামিলনাড়ুর বাসিন্দা। তবে তাঁরা এখন অস্ট্রেলিয়ার নাগরিক।

এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। তাঁর দলের প্রথম ম্যাচ ২৭ মার্চ, রবিবার। এই ম্যাচে আরসিবি-র প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এই ম্যাচটি হবে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।

সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৫-০ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে ১৩৮ রান করেন ম্যাক্সওয়েল। তিনি একটি উইকেটও নেন।

সেরা শিরোনাম

KKR IPL 2027: নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
Delhi Capitals: প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
IND vs NZ Day 2 Highlights: কোণঠাসা ভারত পিছিয়ে ২৪০ রানে, হাতে মাত্র ৪ উইকেট, আকাশের সাফল্য চাপা পড়ল ব্যাটিং ব্যর্থতায়
কোণঠাসা ভারত পিছিয়ে ২৪০ রানে, হাতে মাত্র ৪ উইকেট, আকাশের সাফল্য চাপা পড়ল ব্যাটিং ব্যর্থতায়
India vs New Zealand Live: ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট
ভারতের ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে স্কোর ১১৬/৬, এখনও পিছিয়ে ২৪০ রানে, লাইভ আপডেট

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget