এক্সপ্লোর

Glenn Maxwell: টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পঞ্চম সেঞ্চুরি, রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell Record: জবাবে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২০৭ রান বোর্ডে তুলতে পারে। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ম্য়াক্সওয়েল।

অ্যাডিলেড: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পঞ্চম শতরান হাঁকালেন গ্লেন ম্য়াক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ২০ রানের ইনিংস খেললেন অজি অলরাউন্ডার। ম্য়াচেও ৩৪ রানে জয় ছিনিয়ে নিল অজি বাহিনী। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ম্য়াক্সওয়েলের শতরানের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২০৭ রান বোর্ডে তুলতে পারে। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ম্য়াক্সওয়েল।

ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে একটা সময়ে ৬৪ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ম্য়াক্সওয়েল খেলার হাল ধরেন। নিজের ইনিংসে ৮টি ছক্কা ও ১২টি বাউন্ডারি হাঁকান ৩৫ বছরের এই তারকা অলরাউন্ডার। মার্কাস স্টোইনিসের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ যোগ করেন ম্য়াক্সওয়েল। স্টোইনিস ১৬ রানের ইনিংস খেলেন। টিম ডেভিড ১৪ বলে ৩১ রানের ইনিংস খেলেন। ম্য়াক্সওয়েল ও ডেভিড মিলে মোট ৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অস্ট্রেলিয়ার রানও ২৪১-এ পৌঁছে দেন। 

১০২ টি-টোয়েন্টি ম্য়াচে ২৪০৫ রান করেছেন ম্য়াক্সওয়েল। ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অজি তারকা। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে। ব্রেন্ডন কিং ও জনসন চার্লস নেমেছিলেন ওপেনিংয়ে। একমাত্রা রভম্য়ান পাওয়েল ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। রাসেল ৩৭ রান করেন। বাকি কোনও ব্য়াটারই ত্রিশের গণ্ডি পেরতে পারেননি। 

ছিটকে গেলেন লিচ

ভারত সফরে বাকি তিন টেস্ট থেকে ছিটকে গেলেন জ্যাক লিচ। হায়দরাবাদে প্রথম টেস্টের সময়ই চোট পান ইংল্যান্ডের স্পিনার। বিশাখাপত্তনমে তাঁকে ছাড়াই ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচ হারতে হলেও টম হার্টলিরা বেশ প্রভাবিতই করেন। দলের সবথেকে অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতে হার্টলি, শোয়েব বশির ও রেহান আমেদের ত্রিফলা স্পিন আক্রমণের উপর আস্থা রাখছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্তত লিচের বদলি হিসাবে কাউকে না ডাকা সেই দিকেই ইঙ্গিত করে। অবশ্য এই তিন স্পিনার বাদেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ইংল্যান্ডের চতুর্থ স্পিন বিকল্প। নিজের অফ স্পিন বোলিংয়ে কিন্তু অতীতে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে রুটের।  

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। ইংল্যান্ড দল এই সময়টা দুবাইয়ে থেকেই নিজেদের প্রস্তুতি সারছে। লিচও সেখানে রয়েছেন। তিনি সেখান থেকেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উদ্দেশে রওনা দেবেন। ইসিবির তরফে জানানো হয় লিচ নিজের চোট সারানোর লক্ষ্যে ইংল্যান্ড তো বটেই, সামারসেটের মেডিক্যাল দলের সঙ্গেও কাজ করবেন।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget