এক্সপ্লোর

১০ হাজার রানের কৃতিত্বের জন্য ‘কৃতজ্ঞ’ কোহলি বললেন, যত বেশি রান করাই লক্ষ্য

নয়াদিল্লি: বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ১০,০০০ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গত বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। ক্রিকেটের প্রতি ১০ বছরের আত্মনিবেদনের দৌলতে সচিন তেন্ডুলকরের ১৭ বছরের পুরানো দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের রান মেশিনের মুকুটে জুড়েছে নয়া পালক। বিশাখাপত্তনমে স্মরণীয় ইনিংস খেলার পর কোহলি স্বীকার করেছেন যে, কেরিয়ারে একদূর পর্যন্ত আসতে পারবেন, তা কখনওই ভাবেননি তিনি। একইসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত ও গর্বিত বলেও জানিয়েছেন কোহলি। বিসিসিআই টিভি-র সঙ্গে কথা বলতে গিয়ে কোহলি বলেছেন, 'আমি সত্যিই কৃতজ্ঞ ও নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। কিন্তু একইসঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত ও সম্মানিত বোধ করছি।একদিনের ক্রিকেট কেরিয়ারে এতদূর আসতে পারব বলে কোনওদিনই ভাবিনি। কিন্তু এমনটা হল। এজন্য আমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ'। তিনি আরও বলেছেন, 'কেরিয়ারে এতদূর আসতে পারা এবং ১০ বছর ধরে খেলতে পারাটা আমার কাছে একটা বিশেষ বিষয়। এর কারণটা হল আমি এই খেলাকে প্রচুর ভালোবাসি এববং আর বেশি খেলতে চাই। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন ধরে খেলতে পারায় আমি খুব খুশি। আসা করছি আগামী দিনে আরও কয়েক বছর খেলতে পারব'। ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রেকর্ড তাক লাগানো। ২১৩ একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৪৮ হাফসেঞ্চুরি ও ৩৭ সেঞ্চুরি সহ ১০,০৭৬ রান। গড় ৫৯.৬২। তবে এই পরিসংখ্যানের দিকে নজর দেওয়ার পরিবর্তে ক্রিকেট খেলার ওপর গুরুত্ব দিচ্ছেন কোহলি। তিনি বলেছেন, 'এই পর্যায়ে আসতে পারব বা এই কৃতিত্ব অর্জন করতে পারব বলে কখনও ভাবিনি। সর্বদাই ভেবেছি, আমি ভারতের হয়ে খেলতে চাই। কেরিয়ারে এমন একটা দিন আসবে, তা কখনও ভাবিনি। এর মাধ্যমে বুঝেছি, খেলার প্রতি মনোনিবেশ করলে, সঠিক বিষয়গুলিতে মনোনিবেশ করলে একটা সময় এই জিনিসগুলি অপ্রাসঙ্গিক হয়ে যায়। আমার কাজ রান করা এবং দীর্ঘদিন ধরে তা করতে পারায় সেগুলি একত্রিত হয়েছে। কিন্তু প্রত্যেক ম্যাচে দলের কী প্রয়োজন ও যত বেশি সম্ভব রান করার দিকেই লক্ষ্য থাকা দরকার। দলের প্রয়োজনে যত বেশি সম্ভব রান করার দিকে লক্ষ্য রেখে আমি আমাদের শারীরিক ও মানসিক সক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছি। আমি সবসময়ই পরিস্থিতির ওপর নজর রাখি এবং ব্যাটে অবদানের মাধ্যমে দলকে সাহায্য করতে পেরে আমি খুশি'। কোহলি আরও বলেছেন, 'দেশের হয়ে খেলাটা এক বড় সম্মানের বিষয়। ১০ বছর খেলার পরও আমি মনে করি না কোনও কিছু আমার প্রাপ্য। এখনও প্রতিটা রানের জন্য পরিশ্রম করতে হয়। আর এভাবেই আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করতে হয়। কারণ, আরও অনেকেই এই সুযোগ পেতে মুখিয়ে রয়েছে। এই অবস্থায় একই খিদে ও আবেগ ধরে রাখতে হয়। কোনও পর্যায়েই কোনও কিছুকে সহজভাবে নেওয়া যায় না'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget