এক্সপ্লোর

আরসিবি-র নতুন লোগো: দারুণ...এবার ট্রফি জিততে হবে, বললেন বিজয় মাল্য

আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) শুক্রবারই তাদের নতুন লোগো প্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজির মৌলিক দর্শন- আকর্ষণীয় ক্রিকেট খেলার সাহসী ও নির্ভীক মানসিকতার সঙ্গে সামঞ্চস্য রেখে নতুন লোগো-র নকশায় রয়েছে রাজকীয় সিংহর ছবি।

নয়াদিল্লি:আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) শুক্রবারই তাদের নতুন লোগো প্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজির মৌলিক দর্শন- আকর্ষণীয় ক্রিকেট খেলার সাহসী ও নির্ভীক মানসিকতার সঙ্গে সামঞ্চস্য রেখে নতুন লোগো-র নকশায় রয়েছে রাজকীয় সিংহর ছবি। নতুন লোগো প্রকাশ্যে আসার পর এবার আরসিবি-র প্রাক্তন মালিক বিজয় মাল্য বললেন, এবার আরসিবি-র ট্রফি জেতার সময়। কিছুদিন পরেই বসতে চসেছে ত্রয়োদশ আইপিএলের আসর। তার আগে আরসিবি-র নয়া লোগো সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মাল্য ট্যুইটারে লিখেছেন, খুব ভালো..কিন্তু এবার ট্রফি জিততে হবে। এর পাশাপাশি ট্রফি জয়ের জন্য অধিনায়ক বিরাট কোহলিকে স্বাধীনভাবে দল চালানোর ক্ষমতা দেওয়ারও পরামর্শও দিয়েছেন মাল্য। দলের অনুরাগীরা চাইছেন, এবার অন্তত বিরাট কোহলির নেতৃত্বে ট্রফির খরা কাটুক। মাল্যর ট্যুইট- ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াড থেকে আরসিবি-তে এসেছিল বিরাট। এখন নেতৃত্ব দিয়ে ভারতকে সাফল্য এনে দিচ্ছে ও এবং নিজেও দুর্দান্ত পারফর্মার বিরাট। পুরোটাই ওর ওপরে ছেড়ে দেওয়া হোক। ওকে স্বাধীনতা দেওয়া হোক। আরসিবি-র সমর্থকরা দীর্ঘদিনের খরা কাটিয়ে ট্রফি চাইছে। ২০০৮-এ আইপিএল শুরু হওযার পর থেকে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। গত বুধবার সবাইকে চমকে দিয়ে দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ডিসপ্লে ও কভার পিকচার সরিয়ে দেওয়া হয়। নামের বদল ঘটিয়ে করা হয় শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স। ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও তাই করা হয়েছে।

সেরা শিরোনাম

India vs Pakistan: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
IND vs NZ Test: সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
Shubman Gill: বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
Sarfaraz Khan: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget