এক্সপ্লোর

ফের ব্যাটিং বিপর্যয়, গুজরাত লায়ন্সের কাছে হার আরসিবি-র

বেঙ্গালুরু: আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খারাপ সময়টা কিছুতেই কাটছে না। গুজরাত লায়ন্সের বিরুদ্ধেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল বিরাট কোহলির দল। শেষপর্যন্ত ১৩৪ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ১৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই সেই রান টপকে গেল গুজরাত। ৭২ রান করলেন অ্যারন ফিঞ্চ। ৩৪ রানে অপরাজিত থাকেন গুজরাতের অধিনায়ক সুরেশ রায়না। এই ম্যাচে টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান রায়না। ওপেন করতে নামেন বিরাট (১০) ও ক্রিস গেইল (৮)। দু জনেই দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। এবি ডিভিলিয়ার্সও (৫) স্বল্প রানেই আউট হয়ে যান। ২২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কেদার যাদব (৩১) কিছুটা লড়াই করেন। পবন নেগিও (৩২) লড়াই করেন। তবে আর কেউ ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। অ্যান্ড্রু টাই তিনটি এবং রবীন্দ্র জাডেজা দুটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে গুজরাতও চাপে পড়ে গিয়েছিল। ২৩ রানে ২ উইকেট পড়ে যায়। প্যাভিলিয়নে ফিরে যান (ঈশান কিষাণ ১৬) ও ব্রেন্ডন ম্যাকালাম (৩)। তবে ফিঞ্চ ও রায়না জুটি গুজরাতকে জয়ের কাছে পৌঁছে দেয়। ফিঞ্চ ফিরে যাওয়ার পর বাকি কাজটুকু শেষ করেন রায়না ও জাডেজা (২)। এই জয়ের পর ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে উঠে এল গুজরাত। রায়নাদের প্লে-অফে যাওয়ার সুযোগ এখনও আছে। অন্যদিকে, ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে আরসিবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget