এক্সপ্লোর

Hakim Ziyech: দেশের হয়ে বিনা পারিশ্রমিকে ফুটবল খেলেন মরক্কো তারকা হাকিম জিয়েখ!

Morocco Football Team: নেদারল্যান্ডসের অনুর্ধ্ব ১৯ থেকে অনুর্ধ্ব ২১ দলের হয়ে খেলেছেন। তবে শেষমেশ তাঁর বাবা মায়ের দেশ মরক্কোর জাতীয় দলের হয়েই খেলার সিদ্ধান্ত নেন হাকিম জিয়েখ।

দোহা: প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো (Morocco Football Team)। সেই মরক্কো দলের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন হাকিম জিয়েখ (Hakim Ziyech)। দলের তারকা ফরোয়ার্ডের পায়ে গোলমুখী পাস বাড়ানোর দক্ষতা থেকে বিশ্বমানের গোল করার কৃতিত্ব সবই আছে। চলতি বিশ্বকাপে ভাল ফর্মেও রয়েছেন তিনি। অবশ্য জিয়েখের ফুটবল দক্ষতার বিষয়ে ফুটবলপ্রেমীরা অবগত হলেও, তাঁর দেশপ্রেম নিয়ে কিন্তু খুব কম লোকই অবগত। খবর অনুযায়ী, ২০১৫ সাল থেকে দেশের হয়ে খেলার এক টাকাও পারিশ্রমিক নেননি জিয়েখ।

জিয়েখের পারিশ্রমিক

মরক্কোর এক বিখ্যাত সাংবাদিক খালিদ বেদৌন সম্প্রতি গোটা বিষয়টা প্রকাশ্যে আনেন। তিনি জানান জিয়েখ নিজের পারিশ্রমিক দলের সাপোর্ট স্টাফ এবং গরীবদের মধ্য়েই বিলিয়ে দেন। জিয়েখ বিগত সাত বছর ধরেই মরক্কো হয়ে খেলছেন। জিয়েখের জন্ম নেদারল্যান্ডসে। তিনি নেদারল্যান্ডসের অনুর্ধ্ব ১৯ থেকে অনুর্ধ্ব ২১ দলের হয়ে খেলেছেন। তবে শেষমেশ তাঁর বাবা মায়ের দেশ মরক্কোর জাতীয় দলের হয়েই খেলার সিদ্ধান্ত নেন জিয়েখ। অ্যাটলাস লায়ান্সের হয়ে জিয়েখ এখনও পর্যন্ত ৪৭ ম্যাচে ১৯টি গোল করেছেন। প্রসঙ্গত, এ বছর জানুয়ারিতেই তৎকালীন কোচের সঙ্গে ঝামেলার জেরে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছিলেন জিয়েখ। তবে সেই কোচের অপসারণের পর ফের বিশ্বকাপে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।  

ক্ষুব্ধ পেপে

মরক্কোর জয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পেপেদের (Pepe)। ম্যাচের পরে নিজের একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন পেপে। মরক্কো-পর্তুগাল ম্যাচের দায়িত্ব এক আর্জেন্তাইন রেফারিকে দেওয়া নিয়ে ক্ষুব্ধ পেপে। তাঁর মতে আর্জেন্তাইন রেফারি ফাকুন্দো টেলোকে এই ম্যাচের দায়িত্ব দেওয়া একেবারেই উচিত হয়নি।

ম্যাচ শেষে ক্ষুব্ধ পেপে বলেন, 'কালকে মেসি মুখে খুলেছিলেন এবং তারপরেই আজ ম্যাচের দায়িত্ব পান এক আর্জেন্তাইন রেফারি। এক আর্জেন্তিনার রেফারিকে এই ম্যাচের দায়িত্ব দেওয়াটা একেবারেই মেনে নেওয়া যায় না। দ্বিতীয়ার্ধে তো কিছুই (ফাউল) দেওয়া হয়নি এবং মাত্র আট মিনিট স্টপেজ দেওয়া হয়। আট মিনিটের বেশিরভাগ সময় তো খেলাই হয়নি। আমাদের দলে ম্যাচ জেতার যথেষ্ট দক্ষতা আছে। তবে আমরা দুর্ভাগ্যবশত এই ম্যাচ জিততে পারলাম না।' পেপে নিজের কথার মাধ্যমে সরাসরি না হলেও, মেসি-রোনাল্ডোর যে চিরাচরিত ফুটবল যুদ্ধ সেইদিকে ইঙ্গিত করেই আর্জেন্তাইন রেফারিকে ম্যাচের দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 

 আরও পড়ুন: 

সেরা শিরোনাম

Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget