এক্সপ্লোর

Harbhajan on Indian Players: ''বিরাট, কে এল ভাল, কিন্তু রোহিত অনবদ্য'', বলছেন হরভজন

Harbhajan on Indian Players: দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে চোটের জন্য় না থাকতে পারলেও, আগামী ওয়েস্ট ইন্ডিজ (west indies) সিরিজে দেখা যাবে হিটম্যানকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে।

মুম্বই: ভারতীয় দলের সাদা বলের ফর্ম্য়াটে ভারতীয় দলের পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকে (rohit sharma)। দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে চোটের জন্য় না থাকতে পারলেও, আগামী ওয়েস্ট ইন্ডিজ (west indies) সিরিজে দেখা যাবে হিটম্যানকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে। বিরাট পরবর্তী জমানায় রোহিতের হাতে নেতৃত্ব। ভাল ফল করবে দল আগামীতে, আত্মবিশ্বাসী হরভজন সিংহ। আইপিএলের রোহিতের নেতৃত্বে খেলেছেন। সামনে থেকে দেখেছেন রোহিতকে। সেই অভিজ্ঞতা থেকেই এক সাক্ষাৎকারে ভাজ্জি বলেন, ''রোহিত যখন ব্যাট করতে নামে তা দেখতে দারুণ লাগে। আমার মতে এই মুহূর্তে সেরা ব্যাটার রোহিতই। ওঁর ঝুলিতে ওয়ান ফর্ম্যাটে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও চারটে সেঞ্চুরি হাঁকিয়েছে। এমনকী টেস্টেও দ্বিশতরান করেছে।''

প্রাক্তন ভারতীয় অফস্পিনার আরও বলেন, ''আমি মনে করি বিশ্বের সেরা ব্যাটার রোহিত। বিরাট কোহলি ও কে এল রাহুলের প্রতি যথাযথ সম্মান রেখেও এটা বলতে বাধ্য হচ্ছি। ওরা খুব ভাল, কিন্তু রোহিত অসাধারণ, অনবদ্য। ও যখন খেলতে নামে আলাদাই মাত্রা যোগ করে। তাই ওই আমার কাছে সেরা ব্যাটার।''

উল্লেখ্য, দেশের হয়ে এখনও পর্যন্ত ৪৩টি টেস্ট, ২২৭টি ওয়ান ডে ও ১১৯টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন রোহিত। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিসিসিআইয়ের তরফে সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক নির্বাচিত করা হয়। কিন্তু তিনি চোটের জন্য প্রোটিয়া সফরে যেতে পারেননি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে দলে ফিরছেন রোহিত শর্মা (rohit sharma)। পূর্ণাঙ্গ অধিনায়ক এই প্রথমবার দলকে নিয়ে মাঠে নামবেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত। রোহিতের নেতৃত্বে মাঠে নামবেন বিরাট কোহলি। এই বিষয়টিও আলাদা একটা উত্তেজনা তৈরি করবে সিরিজে। কারণ বিরাট-রোহিত তরজা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে খুব চর্চিত অধ্যায়। ২ জনেই এই বিষয়ে কোনো নেতিবাচক কিছু না বললেও একটা দূরত্ব যে রয়েছে, তার আঁচ মিলেছে অনেক কিছু থেকেই। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের নেতৃত্ব কেড়ে রোহিতকে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া হয়। এরপর প্রথমবার একসঙ্গে মাঠে নামতে চলেছেন ২ জন আসন্ন সিরিজে। 

 

সেরা শিরোনাম

Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget