এক্সপ্লোর

Harbhajan singh: কামব্যাকেই বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চিনিয়েছিলেন 'বুড়ো' হরভজন

Harbhajan singh Spell: ঝুলিতে ২ টো বিশ্বকাপ জয়। দেশের জার্সিতে কুম্বলের (Anil Kumble) সঙ্গে ভাজ্জির জুটি প্রতিপক্ষের কাছে যেন ছিল ত্রাস। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হরভজন দুরন্ত পারফর্ম করেছিলেন।

কলম্বো: আজ হরভজন সিংহের (Harbhajan Singh) জন্মদিন। ৪২ বছরে পা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার। কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। টেস্টে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। চারশোর বেশি টেস্ট উইকেট। ২ টো বিশ্বকাপ জয়। দেশের জার্সিতে কুম্বলের (Anil Kumble) সঙ্গে ভাজ্জির জুটি প্রতিপক্ষের কাছে যেন ছিল ত্রাস। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর বিষাক্ত স্পিনের ছোবলে নাকানিচোবানি খেতে হয়েছিল মর্গ্যানদের। আজকের ওস্তাদের মার সিরিজে আমাদের প্রতিবেদন হরভজনের কেরিয়ারের অন্যতম সেরা এই স্পেল নিয়েই -

অনবদ্য ভাজ্জি-চাওলা জুটি

কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচটি হয়েছিল ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর। গ্রুপ লিগের শেষ ম্যাচ। বড় মার্জিনে জিততে হবে। প্রথমে ব্যাট করে বোর্ডে ১৭০ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। শক্তিশালী ইংল্যান্ডের কাছে তখন এই রান তাড়া করাটা খুব চাপের নয়। কিন্তু কাজটা কঠিন করে দিলেন হরভজন। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হরভজন সিংহর কাছে ছিল কামব্যাক ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিয়েছিলেন টার্বুনেটর। নিজের চার ওভারে স্পেলে ২ টো ওভার ছিল উইকেট মেডেন। আর মোট ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে একাই তুলে নিলেন ৪ উইকেট। তার মধ্যে ছিলেন ২ সেরা ইংরেজ ব্যাটার মর্গ্যান ও বাটলার। বাকি ২ উইকেট টিম ব্রেসনান ও গ্রেম সোয়ানের। হরভজনকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন পীযুশ চাওলা। তিনি তাঁর ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ২ জনে মিলে মোট ৮ ওভারে ২৫ রান দিয়ে ৬ উইকেট তুলে ইংল্য়ান্ডের জয়ের আশায় জল ঢেলে দেন। 

৮০ রানে জয় ভারতের

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন রোহিত শর্মা। ৪৫ রানের ইনিংস খেলেন গৌতম গম্ভীর। ৪০ রান করেন বিরাট। জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ৮০ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। হরভজন ও চাওলা ছাড়া ভারতের হয়ে ২ উইকেট নেন ইরফান পাঠান ও ১টি করে উইকেট নেন বাংলার অশোক দিন্দা।

সেই বিশ্বকাপ ভারত জিততে পারেনি, কিন্তু বুড়ো তকমা পাওয়া হরভজন সেই ম্যাচেই নিজের জাত চিনিয়েছিলেন ফের। কেন তাঁকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার হিসেবে বিবেচনা করা হয়, তা বুঝিয়ে দেন ভাজ্জি। 

আরও পড়ুন: তাঁর ব্যাটিং রেকর্ডই ভেঙে দিয়েছেন 'বোলার' বুমরা, ট্যুইটে কী বললেন লারা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget