এক্সপ্লোর

Harbajan on Sheldon Jackson: রান করা ছাড়া ভারতের হয়ে খেলতে আর কী করতে হবে? দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হরভজন

Harbhajan Singh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বেছে নেওয়া হয়েছে ভারতীয় এ দল। যে দুই দলে সুযোগ পাননি শেল্ডন জ্যাকসন।

নয়াদিল্লি: মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বেছে নেওয়া হয়েছে ভারতীয় এ দল। যে দুই দলের কোনওটিতেই সুযোগ পাননি শেল্ডন জ্যাকসন। যা নিয়ে ক্ষিপ্ত হরভজন সিংহ (Harbahajn Singh)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সতীর্থের পাশে দাঁড়িয়ে টার্বুনেটর প্রশ্ন তুললেন, ভারতের হয়ে খেলতে গেলে আর কী করতে হবে?

কোনওরকম রাখঢাক না করে জাতীয় নির্বাচকদের প্রতি তোপ দাগলেন হরভজন সিংহ। সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি দাবি করেন, জাতীয় নির্বাচকদের দল গড়ার আগে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের দিকে তাকানো উচিত। নাহলে রঞ্জি ট্রফি আয়োজন যুক্তিহীন। জাতীয় নির্বাচকরা মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফরের তিনটি চারদিনের ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াড বেছে নিয়েছেন। স্কোয়াডে বিশেষ কারও উপস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেননি টার্বুনেটর । বরং দুই ঘরোয়া ক্রিকেটারের হয়ে সওয়াল করেছেন তিনি ।

হরভজন প্রশ্ন তোলেন মনদীপ সিংহ ও কেকেআরের শেল্ডন জ্যাকসনের সুযোগ না পাওয়া নিয়ে । দুই ক্রিকেটারই ঘরোয়া মরসুমে অত্যন্ত ধারাবাহিকতা দেখিয়েছেন ।

ভাজ্জি জ্যাকসনের সাম্প্রতিক পারফর্ম্যান্স তুলে ধরে ট্যুইট করেন, ‘২০১৮-১৯ রঞ্জি মরসুমে ৮৫৪ রান করেছে। ২০১৯-২০ মরসুমে করেছে ৮০৯ রান। সে বছর রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে । এবছরের ফর্ম (সৈয়দ মুস্তাক আলিতে অপরাজিত ৬২, ৭০ ও অপরাজিত ৭৯)। এর পরেও অন্তত এ-দলেও ডাক পাবে না! নির্বাচকরা কি শেল্ডন জ্যাকসনকে বলতে পারেন, রান করা ছাড়া আর কী করলে ভারতের হয়ে খেলতে পারবে ও।’ পরে ভাজ্জি আরও একটি ট্যুইটে মনদীপের পারফরম্যান্সও তুলে ধরেন । লেখেন, ‘আরও একজন সেরা খেলোয়াড় মূল্য পেল না। টিম ইন্ডিয়ার কথা বাদই দেওয়া গেল, ভারতীয়-এ দলেও সুযোগ হল না! নির্বাচকদের ঘরোয়া ক্রিকেটের রেকর্ডের দিকে তাকানো উচিত, নাহলে রঞ্জি ট্রফি আয়োজন যুক্তিহীন ।’

সেরা শিরোনাম

Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Yashasvi Jaiswal: আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
IND vs NZ: একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক
একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক
Sarfaraz Khan: তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget