এক্সপ্লোর

Rishabh Pant: পন্থের বাড়িতে হাজির হরভজন-রায়না-শ্রীসন্থরা, পাশে থাকার বার্তা, ছবি ভাইরাল

Pant Health Update: পন্থ যাতে মানসিকভাবে তরতাজা থাকেন, সেই চেষ্টা কসুর করছেন না ক্রিকেট মাঠে তাঁর বন্ধু বা শুভানুধ্যায়ীরা।

নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি। আপাতত চলছে ঋষভ পন্থের (Rishabh Pant) সুস্থ হয়ে ওঠার লড়াই। হাঁটুর অস্ত্রোপচারের পর ক্রাচ হায়ে নিয়ে হাঁটা শুরু করেছেন। যদিও মাঠে ফিরতে এখনও অনেকটা সময় লাগবে বলেই মত বিশেষজ্ঞদের।

আর এই পরিস্থিতিতে পন্থ যাতে মানসিকভাবে তরতাজা থাকেন, সেই চেষ্টা কসুর করছেন না ক্রিকেট মাঠে তাঁর বন্ধু বা শুভানুধ্যায়ীরা।

যেমন সুরেশ রায়না, হরভজন সিংহ, এস শ্রীসন্থ। ত্রয়ী মিলে পন্থের বাড়ি পৌঁছে গেলেন। দীর্ঘক্ষণ সময় কাটালেন তারকা উইকেটকিপারের সঙ্গে। গল্প-আড্ডা-খাওয়াদাওয়া, কিছুই বাদ গেল না। সর্বোপরি, পন্থকে উৎসাহ দিলেন তিনজনই। পাশে থাকার বার্তা দিলেন। সঙ্গে দ্রুত তাঁর সেরে ওঠার জন্য শুভকামনাও জানিয়ে এলেন।

সুরেশ রায়না, হরভজনরা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেরাই জানিয়েছেন এই খবর। হরভজন সিংহ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে দেখা যাচ্ছে, ডান হাঁটুতে বিশেষ ক্যাপ পরে রয়েছেন পন্থ। এক হাতে ধরা ক্রাচ। সোফায় বসে আছেন। আর তাঁকে চারদিক থেকে ঘিরে বসে আড্ডা দিচ্ছেন ভাজ্জি, রায়না ও শ্রীসন্থ। আর একটি ছবিতে হেসে সবাইকে গল্প করতে দেখা গিয়েছে। তৃতীয় ছবিতে ভাজ্জি আলিঙ্গন করে রয়েছেন পন্থকে। ক্যাপশনে হরভজন লিখেছেন, 'দ্রুত সেরে ওঠো ভাই। তোমাকে দেখে খুব ভাল লাগল। নিজের ওপর আস্থা রেখো আর জেনো তোমার মধ্যে এমন কিছু আছে যা জীবনের যে কোনও বাধা কাটিয়ে উঠতে তোমাকে সাহায্য করবে'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suresh Raina (@sureshraina3)

রায়না ছবি পোস্ট করে লিখেছেন, 'ভাইয়েরাই তো সব। যেখানে আমাদের হৃদয়ের যোগ, সেটাই আমাদের পরিবার। ভাই ঋষভ পন্থকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অনেক শুভেচ্ছা। নিজের ওপর বিশ্বাস রেখো। আমরা সব সময় তোমার সঙ্গে রয়েছি। ফিনিক্স পাখির মতো তুমি অনেক ওপরে উড়বে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget