এক্সপ্লোর

হার্দিক পাণ্ড্য ভারতীয় ক্রিকেটের সম্পদ, বললেন বিরাট

লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে পর্যুদস্ত করার পর এটা ভারতের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই গতবারের চ্যাম্পিয়নদের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। তার আগের দিন হার্দিক পাণ্ড্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, হার্দিকের মতো ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। তিনি ভারতীয় ক্রিকেটের সম্পদ। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে ব্যাট হাতে তাণ্ডব চালান হার্দিক। তিনি মাত্র ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। বল হাতেও ভাল পারফরম্যান্স দেখান তিনি। ৮ ওভারে ৪৩ রান দিয়ে দুটি উইকেট নেন হার্দিক। স্বভাবতই তাঁর পারফরম্যান্সে মুগ্ধ বিরাট। তিনি বলেছেন, ‘হার্দিক ভারতীয় ক্রিকেটের সত্যিকারের সম্পদ। ১৪০ কিমি গতিতে বল করা এবং এভাবে ব্যাট করতে পারা ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। ও দুর্দান্ত ফিল্ডিং করে। দীর্ঘক্ষণ ব্যাট করতেও পারে। বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ও ৫৪ বলে ৮০ রান করেছিল। তাই ওকে ১৭ ওভার ব্যাট করার সুযোগ দিলে সেটাও করতে পারবে।’ পারফরম্যান্স অসাধারণ হলেও, মাঠের বাইরে হার্দিকের আচরণ নিয়ে অনেক কথা হয়। তবে সেসব কথায় গুরুত্ব দিতে নারাজ বিরাট। তাঁর মতে, হার্দিকের দক্ষতা নিয়েই আলোচনা হওয়া উচিত। মাঠের বাইরে তিনি কী করেন, সেটা তাঁর নিজস্ব বিষয়। তিনি উপযুক্ত সমর্থন পেলে ভবিষ্যতে ভারতের সবচেয়ে দক্ষ ক্রিকেটার হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM:
"কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
Messi Gift: আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget