এক্সপ্লোর

এক সময় ক্রিকেট সরঞ্জাম কিনতেও সমস্যায় পড়তে হত হার্দিককে, এখন বছরে রোজগার কয়েক কোটি

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য তাঁর লাইফস্টাইল নিয়ে হামেশাই সংবাদের শিরোনামে আসেন। যদিও একটা সময় তাঁর আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। আর্থিক অভাব ছিল এতটাই যে, ক্রিকেটের সরঞ্জাম কেনার মতো সঙ্গতিও থাকত না।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য তাঁর লাইফস্টাইল নিয়ে হামেশাই সংবাদের শিরোনামে আসেন। যদিও একটা সময় তাঁর আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। আর্থিক অভাব ছিল এতটাই যে, ক্রিকেটের সরঞ্জাম কেনার মতো সঙ্গতিও থাকত না। হার্দিক ও তাঁর দাদা ক্রুণালের ছিল একটাই ব্যাট। রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাওয়ার পর এই পরিস্থিতির বদল হয়। হার্দিকের দাদা ক্রুণাল জানিয়েছেন, টাকাপয়সার অভাবে তাঁদের ক্রিকেটের সরঞ্জাম কিনতে খুবই সমস্যার মুখে পড়তে হত। ওই সময় ভালো ব্যাট কিনতে ৭-৮ হাজার টাকা লাগত। আর ওই টাকা যোগাড় করা পান্ড্য ভাইদের কাছে মুখের কথা ছিল না। ওই সময় পর্যন্ত হার্দিকের কাছে দামি একটা ব্যাট ছিল, যা তাঁকে ইরফান পঠান দিয়েছিলেন। আর্থিক টানাটানির কারণে মাঝপথেই পড়াশোনায় ইতি টানতে হয় হার্দিককে। তাঁর পড়াশোনা নবম শ্রেণী পর্যন্ত। ১১ অক্টোবর, ১৯৯৩-তে হার্দিকের জন্ম। অর্থাৎ, আজ তাঁর জন্মদিন। দারিদ্রের মধ্যে ক্রিকেট-চর্চার সংগ্রামের ছবিটা এখন অবশ্য বদলে গিয়েছে। এখন তিনি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর কেন্দ্রীয় চুক্তিতে বি-গ্রেডে রয়েছেন। গ্রেড-বি-তে থাকা খেলোয়াড়দের বোর্ড বছরে তিন কোটি টাকা বেতন দেয়। ২০১৫-তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয় হার্দিকের। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ওই বছর দলে নিয়েছিল। ২০২০-তে মুম্বই ইন্ডিয়ান্স ১১ কোটি টাকা দিয়ে হার্দিককে রিটেন করেছে। এছাড়াও বিজ্ঞাপন থেকেও তাঁর আরও রোজগার হয়। ফোর্বসের তালিকা অনুসারে, ২০১৯-এ হার্দিকের সম্পদের পরিমাণ ছিল ২৪.৮৭ কোটি টাকা। এ কথা বলাই যায়, আজকের তাঁর স্বচ্ছল জীবনের প্রেক্ষাপটে রয়েছে তীব্র সংগ্রামের কাহিনী। শুধু লাইফস্টাইল-ই নয়, তাঁর হেয়ার স্টাইলও অনুরাগীদের নজর কাড়ে। ডিজাইনার আলিম হাকিমের কাছে হেয়ার স্টাইল করেন তিনি। ফিটনেস নিয়েও খুবই সচেতন হার্দিক। প্রচুর ওয়ার্ক আউটের পাশাপাশি খাবার-দাবার সম্পর্কেও সচেতন তিনি। চলতি বছরে মডেল তথা অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক। গত ৩০ জুলাই তাঁদের সন্তানের জন্ম হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget