এক্সপ্লোর

দু‘বছর ইএমআই দিতে পারেননি, তাই লুকিয়ে রেখেছিলেন গাড়ি, জানালেন হার্দিক

নয়াদিল্লি:  এখন ভারতের ক্রিকেট দলে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হার্দিক পান্ড্য। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেই প্রচারের আলোয় উঠে এসেছিলেন এই তরুণ অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে পরে নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ পান তিনি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সীমিত ওভারের মতো টেস্ট দলেও এখন নিয়মিত খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। কিন্তু স্বপ্নের এই উড়ান একেবারেই সহজ ছিল না। নিজের মুখেই তিনি জানিয়েছেন, ২০১৫-য় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকের আগের লড়াই এবং তার পরবর্তী ঘটনার কথা।আইপিএলে খেলার আগে নিজেদের আর্থিক সংকট নিয়ে একটি অনুষ্ঠানে অকপটে জানিয়েছেন হার্দিক। হার্দিক বলেছেন, ‘তখন আমার ১৭ এবং ক্রুনালের ২০ বছর বয়স। তখন বাবাকে বলেছিলাম, আমাদের কারুর সহানুভূতি প্রয়োজন নেই, কাউকে বলতে হবে না যে, দলে আমার ছেলেদের নাও। কারণ, এটা একেবারেই ভালো লাগে না এটা। আমরা নিজেরা খেললে খেলব, না হয় তো খেলব না। আমরা আদৌ চাইতাম না যে, পরে কেউ বলেন ওই দুটো ছেলেকে সুযোগ করে দিয়েছিলাম বলে খেলছে। হ্যাঁ, আমাদের কোচের মতো অনেক লোকই আমাদের সাহায্য করেছেন। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু মাঠে আমাদের নিজেদেরই নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে’। স্বীকৃতি পাওয়ার জন্য তাঁর পরিবার কীভাবে লড়াই করেছে এবং তাঁর ও তাঁর দাদার কঠোর পরিশ্রমে পরিবারে স্বচ্ছলতা এসেছে, সে কথাও জানিয়েছেন হার্দিক। হার্দিক বলেছেন, ‘একটা সময় প্রতিটি পয়সার জন্য আমাদের কীভাবে সংগ্রাম করতে হয়েছে, তা কেউই জানে না। পাঁচ-দশ টাকা বাঁচানোও খুবই কষ্টকর ছিল। একবার সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে আমি ও ক্রনাল প্রত্যেকে ৭০ হাজার টাকা করে পেয়েছিলাম। আমি দাদাকে বলেছিলাম, এই টাকায় আমরা কিছুদিন চালিয়ে নিতে পারব’। হার্দিক বলেছেন, ‘দু বছর গাড়ির ইএমআই দিতে পারিনি। তাই গাড়িটি যাতে বাজেয়াপ্ত না হয়ে যায়, সেজন্য সেটি লুকিয়ে রাখতাম। ওই তিন বছর যা কিছু আয় করেছি, তা ওই গাড়ির ইএমআই ও খাবার জন্য’। ২০১৫-তে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। হার্দিক জানিয়েছেন, ‘ঈশ্বরের কৃপায় যে বছর আমি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিই, সে বার দল আইপিএল জেতে এবং আমি ৫০ লক্ষ টাকার চেক পাই। সেই টাকা থেকে পুরানো গাড়ির ইএমআই চুকিয়ে নতুন একটা গাড়িও কিনে ফেলি। ভেবে দেখুন, তিন মাস আগেও টাকাপয়সা জন্য কষ্ট করছিলাম, আর তিনমাসের মধ্যেই আমার পকেটে চলে এল ৫০-৬০ লক্ষ টাকা। তখন থেকেই সময়টা বদলে গেল’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Thomas Tuchel: বিশ্ব ফুটবলে সমালোচনা হচ্ছে তাঁর কোচিংয়ের, যদিও পুরস্কার পেলেন তুখেল
বিশ্ব ফুটবলে সমালোচনা হচ্ছে তাঁর কোচিংয়ের, যদিও পুরস্কার পেলেন তুখেল
Argentina vs England: ম্যাচ হেরে আর্জেন্তিনার ফুটবলারকে চড় বেলিংহ্যামের, নিন্দের ঝড়, কী পদক্ষেপ করবে ফিফা?
Argentina vs England: ম্যাচ হেরে আর্জেন্তিনার ফুটবলারকে চড় বেলিংহ্যামের, নিন্দের ঝড়, কী পদক্ষেপ করবে ফিফা?
Shubman Gill Ranking: প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
FIFA World Cup 2026: ইংল্যান্ডের হারের সব দায় তুখেলের? ইংল্যান্ড কোচের সমালোচনায় সোচ্চার সে দেশের প্রাক্তনীরাই
ইংল্যান্ডের হারের সব দায় তুখেলের? ইংল্যান্ড কোচের সমালোচনায় সোচ্চার সে দেশের প্রাক্তনীরাই

ভিডিও

BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget